২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নাইন' এ অভিনয়ের জন্য পাল্লা দিচ্ছেন দুই নায়িকা

বিখ্যাত চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনি এইট অ্যান্ড হাফ (৮ ঙ্গ ) নামে একটা ছবি বানিয়েছিলেন। সেটার উপর ভিত্তি করে বিখ্যাত পরিচালক রব মার্শাল তৈরি করতে যাচ্ছেন আরেকটি ছবি, নাম রেখেছেন 'নাইন'। 'শিকাগো' ছবির কারণে মার্শালের খ্যাতি এখন এতোটাই যে তার ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াইয়ে নেমেছেন দুই নায়িকা ডেমি মুর আর কেটি হোমস। খবর নিউ ইয়র্ক পোস্টের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিখ্যাত চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনি এইট অ্যান্ড হাফ (৮ ঙ্গ ) নামে একটা ছবি বানিয়েছিলেন। সেটার উপর ভিত্তি করে বিখ্যাত পরিচালক রব মার্শাল তৈরি করতে যাচ্ছেন আরেকটি ছবি, নাম রেখেছেন 'নাইন'। 'শিকাগো' ছবির কারণে মার্শালের খ্যাতি এখন এতোটাই যে তার ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য রীতিমতো লড়াইয়ে নেমেছেন দুই নায়িকা ডেমি মুর আর কেটি হোমস। খবর নিউ ইয়র্ক পোস্টের। গত সপ্তাহে হলিউডের এই দুই শীর্ষ তারকা মার্শালের 'নাইন' ছবির জন্য অডিশন দিয়েছেন। রেনে জেলেগার ও ক্যাথেরিন জেটা জোন্স অডিশন দেন নি, কিন্তু মার্শালের ইচ্ছা তার শিকাগো ছবির এই দুই তারকাকেও তিনি তার নতুন ছবিতে নেবেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অ্যান্তোনিও বান্দেরাস থাকবেন বলে ধারনা করা হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৯ ঘ