২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দেরাসের প্রতিজ্ঞা : বউয়ের সঙ্গে অভিনয় করবেন না

অ্যান্তোনিও বান্দেরাস প্রতিজ্ঞা করেছেন জীবনে কখনো স্ত্রী মেলানি গ্রিফিথের সঙ্গে অভিনয় করবেন না। স্বামী স্ত্রী এক ছবিতে অভিনয়ের ব্যাপারটা তার ভারী অপছন্দ বলে জানিয়েছেন এই স্প্যানিশ তারকা। যে সব ছবিতে স্বামী স্ত্রী অভিনয় করেন সেগুলি পারতপক্ষে তিনি উপেক্ষা করেন। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অ্যান্তোনিও বান্দেরাস প্রতিজ্ঞা করেছেন জীবনে কখনো স্ত্রী মেলানি গ্রিফিথের সঙ্গে অভিনয় করবেন না। স্বামী স্ত্রী এক ছবিতে অভিনয়ের ব্যাপারটা তার ভারী অপছন্দ বলে জানিয়েছেন এই স্প্যানিশ তারকা। যে সব ছবিতে স্বামী স্ত্রী অভিনয় করেন সেগুলি পারতপক্ষে তিনি উপেক্ষা করেন। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের। বান্দেরাস বলেন, "স্বামী স্ত্রী একত্রে অভিনয় করেছেন এমন ছবি আমার কখনোই ভাল লাগেনি। এসব ছবি দেখে আমার মনে হয়, আমি যেন 'ন্যাশনাল এনকোয়্যারার' এর কিছু এক্সক্লুসিভ ছবি দেখছি। তারা চুমু খাচ্ছে, আর এমন সব কাজ করছে যা তারা ব্যাক্তিগত জীবনে খুব গোপনীয়তার সঙ্গে করে।" বান্দেরাস বলেন, "এসব আমি পছন্দ করি না। স্পেন্সার ট্রেসি ও ক্যাথেরিন হেপবার্নের সময় এর হয়তো মানে ছিল। কিন্তু এরপর থেকে এসব আর দেখতে আমার ভাল লাগে না।" মেলানি গ্রিফিথের সঙ্গে তার সম্পর্ক ভাল যাচ্ছে না এমন খবরের জবাবে 'মাস্ক অফ জোরো'র এই তারকা হেসে বলেন, পুরোটাই গুজব। দৃঢ়তার সঙ্গে এই অভিনেতা বলেন যে তিনি কখনোই তার স্ত্রীকে ছেড়ে যাবেন না। ১৯৯৬ সালে বান্দেরাসের সঙ্গে মেলানির বিয়ে হয়। মেলানির সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে বান্দেরাস বলেন, "আমাদের প্রথম যখন দেখা হয় তখনই আমরা পরষ্পরের প্রেমে পরে যাই। সে প্রেম অটুট আছে এখনো। সম্পর্কের ক্ষেত্রে আমাদের দুজনেরই আগের তিক্ত অভিজ্ঞতা ছিল। আমার ধারনা সেখান থেকে আমরা উভয়েই শিক্ষা নিয়েছি। আমাদের সম্পর্ক ভালই চলছে এবং এ সম্পর্ক ছেদ করার কোন ইচ্ছাই আমার নেই। আমার স্ত্রীর সঙ্গে আমি দারুণ আছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৪৯ ঘ