জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শিবাজী ছবিকে কেন্দ্র করে 'শিবদুর্গদর্শন' নামে এক অসাধারণ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পুনেতে। এতে নানা অ্যাঙ্গেল থেকে তোলা প্রায় ৪০ হাজার ছবিতে ২৫০ ঐতিহাসিক দুর্গের ছবি মুর্ত হয়েছে। ১৬ শতকে মোগলদের হাত থেকে এসব দুর্গ দখল করেন শিবাজী। এই মারাঠি যোদ্ধার অভিষেকের দিন উপলক্ষে সোমবার আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। আয়োজক রাজাশিবাজীডটকম নামের একটি ওয়েবসাইটভিত্তিক সংগঠন। খবর ভারতীয় একটি সংবাদ সংস্থার।
ওয়েবসাইটটির সংগঠকরা জানান, 'ফোর্টস অফ কিং শিবাজী' নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের এই প্রদর্শনীটি অন্তর্ভূক্ত হবে বলে গিনেস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। সবচেয়ে বেশি ছবি নিয়ে আয়োজন করা প্রদর্শনী হিসেবে ভুক্ত হবে এটি।
ছত্রপতি শিবাজীর সিংহাসনের একটি রেপ্লিকাও রাখা হয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীটি উদ্ধোধন করেন ঐতিহাসিক বাবাসাহেব পুরন্দর। শিবাজীকে নিয়ে তিনি অনেক গবেষণামূলক কাজ করেছেন।
গেরিলা যুদ্ধের মাধ্যমে ভারতে মোগল যুগের অবসান ঘটাতে চেয়েছিলেন শিবাজী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯৫৯ ঘ
bdnews24