২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের চরিত্রে আবারো অভিনয় করবেন র‌্যাডক্লিফ

হ্যারি পটার সিরিজের আরো দুটি ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। এর জন্য তিনি পাবেন ২৫ মিলিয়ন পাউন্ড। পরবর্তী ছবি দুটি হচ্ছে 'দি হাফ ব্লাড প্রিন্স' ও 'দি ডেথলি হ্যালোজ'। এজেন্টের খরচ, কর ইত্যাদি বাদ দিয়েও তার হাতে প্রায় ২০ মিলিয়ন পাউন্ড থাকবে। আগামী মাসে তার জন্মদিনের আগেই এই অর্থ জমা হবে তার একাউন্টে। এই চুক্তির ফলে হ্যারি পটার সিরিজের বাইরে অন্য ছবিতে অভিনয়ের ব্যাপারেও এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। মার্কিনি এক ওয়েবসাইটে জানা গেছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হ্যারি পটার সিরিজের আরো দুটি ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। এর জন্য তিনি পাবেন ২৫ মিলিয়ন পাউন্ড। পরবর্তী ছবি দুটি হচ্ছে 'দি হাফ ব্লাড প্রিন্স' ও 'দি ডেথলি হ্যালোজ'। এজেন্টের খরচ, কর ইত্যাদি বাদ দিয়েও তার হাতে প্রায় ২০ মিলিয়ন পাউন্ড থাকবে। আগামী মাসে তার জন্মদিনের আগেই এই অর্থ জমা হবে তার একাউন্টে। এই চুক্তির ফলে হ্যারি পটার সিরিজের বাইরে অন্য ছবিতে অভিনয়ের ব্যাপারেও এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তিনি। মার্কিনি এক ওয়েবসাইটে জানা গেছে এ খবর। ডেইলি মিরর এর সঙ্গে এক সাক্ষাৎকারে র‌্যাডক্লিফ বলেন, " অবশ্যই, আমি এখন খুবই ভাল একটা অবস্থায় আছি। এখন আর আমাকে অর্থের জন্য কাজ করতে হবে না। এখন কাজ করবো শুধু ভালো চরিত্র বা ভালো পরিচালক দেখে।" র‌্যাডক্লিফ যে ভাল অভিনেতা হিসেবে টিকে থাকতে চান তার একাধিক প্রমাণ তিনি দিয়েছেন। হ্যারি পটার সিরিজ শেষ হয়ে যাওয়ার পর এর ছায়া যেন তার উপর না থাকে সেটা তিনি মনেপ্রাণেই চান বলে উল্লেখ করেছেন ওই সাক্ষাৎকারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯৫২ ঘ