জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এতোদিন হয়তো মিডিয়ার মনোযোগই চেয়েছেন, কিন্তু এখন এর থেকে দূরে পালাতে পারলে বাঁচেন প্যারিস হিলটন। জেল থেকে বেরিয়ে তাই ব্লন্ড চুলের এই তারকা মাথায় কালো উইগ চড়িয়ে পালিয়েছেন লস এঞ্জেলস থেকে হাওয়াই। খবর মার্কিনি ওয়েবসাইটের।
এর আগে ঘুরতে গেলে তার ধরাবাধা কিছু কজন সফরসঙ্গীও থাকতো। এবারেও তারাও থাকছে না। ধারণা করা হচ্ছে এই সফরে শুধু বিশ্রাম বা অবসর বিনোদন নয়, একইসঙ্গে তারা আগামী দিনগুলোর কাজেরও একটা প্রস্ততি নেবেন ২৬ বছরের এই তারকা। শিগগিরই বেশ কিছু কাজে হাত দেবেন প্যারিস হিলটন।
সিএনএন এর ল্যারি কিং লাইভে প্যারিস বলেছেন, " এই গ্রীষ্মেই আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করবো। ... আগে আমি বেশ অপরিপক্ক ছিলাম। এবং কিছু ভুল আমি করেছি। কিন্তু এর ফলে আমি আজকের আমিতে রুপান্তরিত হতে পেরেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯৪৫ ঘ
bdnews24