জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জুলাইয়ের ৭ তারিখে বিশ্বের যে নতুন সপ্তামাশ্চর্যের নাম ঘোষণা করা হবে লিসবনে তার উপস্থাপ্ক হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড তারকা বিপাশা বসু। কিন্তু সমস্যা একটাই, বিপাশা চোখে ঠিকমতো দেখেন না। ক্ষীন দৃষ্টির কারণে এর আগেও এই নায়িকা কোন অনুষ্ঠান উপস্থাপনা থেকে বিরত থেকেছেন। কিন্তু সপ্তমাশ্চর্য ঘোষণার মতো এমন ঐতিহাসিক ইভেন্ট তিনি হাত ছাড়া করতে চান নি। তাই দ্রুত খুঁজে বের করেছেন তার দরকারী কন্টাক্ট লেন্স।
ভারতীয় একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে এই বলিউড হার্টথ্রব বলেন, "বিগত বেশ কয়েক বছর আমি কোন অনুষ্ঠান উপস্থাপনা থেকে দুরে থেকেছি। কারণ ক্ষীণদৃষ্টির কারণে আমি টেলি প্রম্পটার ঠিকমতো পড়তে পারতাম না। কিন্তু এখন ইতিহাস আমায় ডাকছে। এখনো যদি দৃষ্টি ঠিক না করি তাহলে আমার বিবেক আর ইতিহাস তো আমাকে কখনো ক্ষমা করবে না।"
বিপাশা জানান তিনি স
bdnews24