জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মডেলিং দিয়েই শোবিজ দুনিয়ায় পা রেখেছিলেন রুমানা। তারপর যথারীতি টিভি নাটকে জমে উঠেছেন। নৃত্য গীতেও নাম লিখিয়েছেন। এবার চলচ্চিত্রের রুপালী পর্দায় অভিষেক ঘটতে চলেছে তার।
আল্পস মুভিজের ব্যানারে নির্মিত ছবির নাম 'মিয়া বিবি রাজী'। প্রযোজনা করছেন আবুল হোসেন। পরিচালনা করবেন কাশেম আলী দুলাল। রুমানার সঙ্গে নায়ক চরিত্রে রুপদান করবেন সাকিব খান।
এ প্রসঙ্গে রুমানা বলেন, " নাটকে অনেক কাজ করেছি। বড় পর্দায় এটাই আমার প্রথম কাজ। সামাজিক ছবি। তরুণ তরুণীর ভালবাসার কাহিনীই এর মূল বিষয়। প্রথম কাজ হিসেবে একটু অসুবিধা হতে পারে। কিন্তু সবার সহযোগিতা পেলে আশা করি ভালোই করতে পারবো।"
রুমানা, শাকিব ছাড়াও এ ছবির মাধ্যমে নতুন, সুব্রতর মতো কিছু অভিনেতা আবার ফিরে আসছেন রুপালী পর্দায়। এছাড়াও ছবিতে থাকবেন খলিল, সাদেক বাচ্চু, কেয়া চৌধুরী, সুরুজ বাঙালি, মিশা সওদাগর।
আগামী মাসে ছবির কাজ শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৯৫৯ ঘ
bdnews24