২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে মিমির 'ডলস হাউস' এর শুটিং

আফসানা মিমির পরিচালনায় 'ডলস হাউজ' এর শুটিং শুরু হতে হয়েছে সোমবার। আশা করা হচ্ছে আগস্টে এটিএন বাংলায় সপ্তাহে ৪ দিন করে প্রচারিত হবে এই ধারাবাহিক নাটকটি। কৃষ্ণচূড়ার ব্যানারে নির্মিত নাটকটির নাট্যভাবনা আজাদ আবুল কালামের। লিখেছেন তাজিন আহমেদ, আজাদ আবুল কালাম ও চঞ্চল এম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আফসানা মিমির পরিচালনায় 'ডলস হাউজ' এর শুটিং শুরু হতে হয়েছে সোমবার। আশা করা হচ্ছে আগস্টে এটিএন বাংলায় সপ্তাহে ৪ দিন করে প্রচারিত হবে এই ধারাবাহিক নাটকটি। কৃষ্ণচূড়ার ব্যানারে নির্মিত নাটকটির নাট্যভাবনা আজাদ আবুল কালামের। লিখেছেন তাজিন আহমেদ, আজাদ আবুল কালাম ও চঞ্চল এম রহমান। মিমি জানালেন, " বন্ধনের আদলে পারিবারিক কাহিনী নিয়েই এই ধারাবাহিকটি তৈরি হচ্ছে। অনেকদিন পরে এরকম একটি কাজে আবার হাত দিলাম। আশা করি বন্ধনের মতো এটিও দর্শকদের ভালো লাগবে।" এর আগে ইটিভিতে মিমি পরিচালিত 'বন্ধন' বেশ জনপ্রিয় হয়েছিল। বন্ধন নামের একটি বাড়ির সদস্যদের কাহিনী নিয়ে গড়ে উঠেছিল ওই ধারাবাহিকের কাহিনী। এবারেও 'ডলস হাউজ' নামের একটি বাড়িকে ঘিরে তৈরি হচ্ছে বর্তমান সিরিয়ালটি। ডলস হাউজে অভিনয় করছেন সুর্বণা মোস্তফা, শম্পা রেজা, ত্রপা মজুমদার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরি আলম, মিতা চৌধুরী, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম সহ আরো অনেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৯৫১ ঘ