জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) --- বড় পর্দায় দীর্ঘদিন কাজ করার পর এখন মিনিপর্দার দিকে ঝুঁকছেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। ছবিতে কাজ কম কাজ পাচ্ছেন বলে নয়, নিজ পছন্দেই তিনি টেলিভিশনের জন্য এখন বেশি কাজ করছেন বলে জানিয়েছেন এই নায়িকা। টিভি নাটক নির্মানের জন্য ইতিমধ্যে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেছেন তিনি।
মৌসুমী বলেন, "এখন আমি টিভিতে বেশি সময় দিচ্ছি। প্রযোজক হিসেবে ইতিমধ্যে দুটো নাটক নিয়ে কাজ করেছি। 'ছায়াবাড়ি' ও 'রঙিন সুতা' নামের নাটক দুটোর নির্মান শেষ। "
বর্তমানে মৌসুমী কাজ করছেন জাহিদ হাসান পরিচালিত 'স্বপ্নে দেখা মুখ' নাটকে। ওমর সানি পরিচালিত আরো একটি নাটকে কাজ করবেন। নাকটির নাম এখনো ঠিক হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৮১৫ ঘ
bdnews24