২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেবয় সম্পাদক হেফনারকে নিয়ে চলচ্চিত্র হচ্ছে

বিখ্যাত পর্নো ম্যাগাজিন প্লেবয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিউ হেফনারের জীবনী নিয়ে একটি পূর্নদৈর্র্ঘ্য চলচ্চিত্র তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক স্বার্থে যৌনতাকে ব্যবহার করার পাশাপাশি সমাজকর্মে তার অবদানগুলোকেও তুলে ধরা হবে ছবিতে। সোমবার ডেইলি ভ্যারাইটি জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 12:20 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

লস এঞ্জেলস, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- বিখ্যাত পর্নো ম্যাগাজিন প্লেবয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিউ হেফনারের জীবনী নিয়ে একটি পূর্নদৈর্র্ঘ্য চলচ্চিত্র তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক স্বার্থে যৌনতাকে ব্যবহার করার পাশাপাশি সমাজকর্মে তার অবদানগুলোকেও তুলে ধরা হবে ছবিতে। সোমবার ডেইলি ভ্যারাইটি জানিয়েছে এ খবর। 'প্লেবয়' নামের এই ছবিটি পরিচালনা করবেন 'রাশ আওয়ার' ছবির পরিচালক ব্রেট র‌্যাটনার। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন ব্রায়ানস গ্রেজার। গ্রেজার এর আগে 'এ বিউটিফুল মাইন্ড' ছবির জন্য সেরা ছবির ক্যাটাগরিতে অস্কার লাভ করেন। হেফনারের বয়স এখন ৮১ চলছে। কয়েক বছর আগেই তিনি গ্রেজারকে তার জীবন নিয়ে ছবি বানানোর স্বত্ত্ব দিয়ে রেখেছেন। ছবির চিত্রনাট্য তৈরির কাজ এখনো চলছে। র‌্যাটনারের বক্তব্য উদ্ধৃত করে ডেইলি ভ্যারাইটি জানায়, " নিষ্পাপ এক পরিবেশে বেড়ে উঠেছে হেফ এবং পরে নিজেকে যৌনবিপ্লবের গডফাদার হিসেবে আবিষ্কার করে সে।... সব ধরনের ট্যাবু সে ভেঙে দিয়েছে, বিশেষ করে যৌনতার ক্ষেত্রে এ কথা বিশেষভাবে প্রযোজ্য। আমি এর পুরো ইতিহাসটাই তুলে ধরতে চাই। প্রথম সংশোধনীর (বাক স্বাধীনতার নিশ্চয়তা) জন্য তার লড়াই থেকে শুরু করে ১৯৮০ 'র দশকে মাত্রাতিরিক্ত পানোৎসবে মেতে থাকার সময় স্ট্রোকে প্রায় মরতে বসার কাহিনী পর্যন্ত সবকিছুই দেখানো হবে এতে। ১৯৫৩ সালে হেফনার প্লেবয় পত্রিকা চালু করেন। ৬০০ ডলারের বিনিয়োগ আর মেরিলিন মনরোর একটি ছবি সম্বল করে যাত্রা শুরু হয়েছিল যে পত্রিকার আাজ সেটাই অন্যতম সফল এক প্রকাশনা সাম্রাাজ্যে পরিণত হয়েছে। ১৯৬০ এর দশকে যৌন বিপ্লবের সময় তিনি এর পক্ষে অনেক ওকালতি করেন এবং তার ম্যাগাজিনের পাতায় পাতায় সেন্সরশিপের বিরুদ্ধে দীর্ঘ প্রবন্ধ ছাপেন। আরো অনেক ক্ষেত্রে স্বাধীনতার চর্চা বাড়াতে তিনি কাজ করেন। প্লেবয় সাময়ীকির মালিক প্লেবয় এন্টারপ্রাইজ। ইউনিভার্সাল পিকচার্স হলো জেনারেল ইলেকট্রিক এনবিসি ইউনিভার্সালের একটি ইউনিট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮০৮ ঘ