২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি পটারের শেষ পর্বে কী ঘটে তা জানেন রোলিং এর স্বামী

বহুল প্রতিক্ষীত হ্যারি পটার সিরিজের সর্বশেষ পর্বটির শেষে কী ঘটে সেটা লেখক জে কে রোলিং ছাড়া আর জানেন কেবল একজন, রোলিং এর স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বহুল প্রতিক্ষীত হ্যারি পটার সিরিজের সর্বশেষ পর্বটির শেষে কী ঘটে সেটা লেখক জে কে রোলিং ছাড়া আর জানেন কেবল একজন, রোলিং এর স্বামী। গত বছর রোলিং ঘোষণা দিয়েছিলেন হ্যারি পটারের এই সপ্তম পর্ব 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস' এ এসে বইয়ের দুটি চরিত্র মারা যাবে। তখন থেকেই হ্যারি কি মারা যাবে কিনা তা নিয়ে পাঠকমনে তীব্র কৌতুহল দেখা দেয়। ওই ঘোষণায় রোলিং এ ব্যাপারে কোন ক্লু দেননি। এমনকি হ্যারি পটার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করা ড্যানিয়েল র‌্যাডক্লিফও এ ব্যাপারে কিছু জানতে পারেননি। ২১ জুলাই বইটি প্রকাশিত হবে। সিরিজের পঞ্চম ছবি 'হ্যারি পটার অ্যান্ড দি অর্ডার অফ দি ফিনিক্স' এর প্রচারণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে র‌্যাডক্লিফ বলেন, "এ ব্যপারে আমরা কিছুই জানি না। আমার ধারণা জে কে রোলিং এর স্বামী স