জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তার বৌঠান কাদম্বরী দেবীর অসামান্য প্রভাবের কথা কমবেশি অনেকেই জানেন। অথচ কবির বিবাহের অল্প কিছুদিন পরেই এই নারী কেন আত্মহত্যা করলেন সে সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। রবীন্দ্রনাথ নিজে তো বটেই এমনকি ঠাকুর বাড়ির কেউই এ ব্যপারে কিছু বলেননি বা লেখেন নি। রবিঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ মোতাবেক ওই আত্মহত্যার সব আলামতও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। মুখ বন্ধ রাখার জন্য অনেককে অর্থও দেয়া হয়। তবে চেষ্টা করেও কাদম্বরীর পোস্টমর্টেম ঠেকানো যায়নি। সুনীল গাঙ্গুলিসহ কিছু লেখকের রচনায় সামান্য আভাস থাকলেও এই বিষয়গুলি একটি প্রামাণ্য চলচ্চিত্রে প্রথমবারের মতো তুলে ধরার সাহস দেখালেন বন্দনা উপাধ্যায়। স
bdnews24