২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছর পর নাটকে ফাতেমা তুজ জোহরা, এবার ধারাবাহিকে

দীর্ঘ ২ বছর পরে অভিনয়ে ফিরে আসছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। একক নাটক নয়, ৫২ পর্বের এক ধারাবাহিকে অভিনয় করবেন তিনি এবার। নাটকের নাম 'ঘরে বাহিরে'। নাটকটি রচনা করেছেন তরঙ্গ আনোয়ার। পরিচালনা করেছেন মনিরুজ্জামান ও তরঙ্গ আনোয়ার যৌথভাবে। ফাতেমার সঙ্গে ধারাবাহিকে আরো অভিনয় করেছেন খায়রুল ইসলাম সবুজ, শারমীন শীলা, চাঁদনী, নাফিজা, ওবিদ রেহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দীর্ঘ ২ বছর পরে অভিনয়ে ফিরে আসছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। একক নাটক নয়, ৫২ পর্বের এক ধারাবাহিকে অভিনয় করবেন তিনি এবার। নাটকের নাম 'ঘরে বাহিরে'। নাটকটি রচনা করেছেন তরঙ্গ আনোয়ার। পরিচালনা করেছেন মনিরুজ্জামান ও তরঙ্গ আনোয়ার যৌথভাবে। ফাতেমার সঙ্গে ধারাবাহিকে আরো অভিনয় করেছেন খায়রুল ইসলাম সবুজ, শারমীন শীলা, চাঁদনী, নাফিজা, ওবিদ রেহান। এ প্রসঙ্গে ফাতেমা তুজ জোহরা বলেন, "দীর্ঘদিন অভিনয় করিনি। ফলে একটু দ্বিধায় ছিলাম, কেমন হবে। কাজ করতে এসে দেখি ভালোই লাগছে। ধারবাহিকের গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। এটা একটা পারিবারিক ড্রামা। এক পরিবারের তিন বোনের মধ্যে আমি বড় বোনের চরিত্রটি করছি। মেজ বোন হিসেবে রয়েছে শারমীন শীলা, আর ছোট চাঁদনী।" এর আগে ৪টি নাটকে অভিনয় করলেও কখনো ধারবাহিকে কাজ করেন নি বলে জানালেন ফাতেমা তুজ জোহরা। তবে মোস্তফা শিমুলের 'ভালোবাসা সাদা কালো' চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে এই সঙ্গীত শিল্পী যে নাটকগুলোতে অভিনয় করেছেন সেগুলো হলো 'লাগুক দোলা', 'ঘর মন জানালা', 'সময়ের শরীর' ও 'শিউলিমালা'। এর মধ্যে 'লাগুক দোলা' তৈরি হয় ১৯৮৫ সালে বিটিভির জন্য। শিউলিমালা প্রচারিত হয় ২০০৫ সালে। 'ঘরে বাহিরে' ধারাবাহিকের প্রযোজক ইজিটেলিমিডিয়া। নাটকটির শুটিং এখনো চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৭১৬ ঘ