২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বোম্বে হাই কোর্ট

মনে হচ্ছে, আইনগত ঝামেলায় বেশ ভালোভাবেই জড়িয়ে পরেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। বৃহষ্পতিবার ভারতের ফরেইন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) ভঙ্গ করায় বোম্বে হাই কোর্ট এই বলিউড তারকার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। খবর ইন্ডয়াএফএমডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মনে হচ্ছে, আইনগত ঝামেলায় বেশ ভালোভাবেই জড়িয়ে পরেছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। বৃহষ্পতিবার ভারতের ফরেইন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) ভঙ্গ করায় বোম্বে হাই কোর্ট এই বলিউড তারকার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। খবর ইন্ডয়াএফএমডটকমের। ফেমা ভঙ্গের অভিযোগ এনে এর আগে নির্মল ঠাকুর নামের এক সাংবাদিক বচ্চনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমতি না নিয়ে অমিতাভ বিদেশে অর্থ পাচার করছেন বলে অভিযোগ করা হয়। নির্মল ঠাকুরের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি স্বাতান্তের কুমার ও বিচারপতি এস সি ধর্মাধিকারীর নেতৃত্বে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই নোটিশ জারি করে। আদালত বিষয়টি নিয়ে সিবিআই তদন্তেরও নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৫০ ঘ