জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বলিউডের হার্টথ্রব নায়িকা মাধুরী দীক্ষিত পরিচালক উপস্থাপক করণ জোহরকে বলেন, "আমি ঈর্ষা করি রানী মুখার্জীকে"। ৬ বছর পর বলিউডে ফিরে আসা যাদুমাখা হাসির এই নায়িকা করণ জোহরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অংশ নেন কফি উইথ করণ অনুষ্ঠানে। রোববার স্টার ওয়ান ও স্টার ওয়ার্ল্ড চ্যানেলে জনপ্রিয় এই টক শোতে হাজির হচ্ছেন এই বলিউড সুপারস্টার। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
৬ বছর বিরতি দিয়ে মাধুরী দীক্ষিত যশরাজ ফিল্মস এর 'আজা নাচলে' ছবির মাধ্যমে আবার ফিরে আসছেন রুপালী পর্দায়। দীর্ঘ বিরতির পর তার চলচ্চিত্রে ফিরে আসা, এর মধ্যে তার ও তার চারপাশে কী কী বদল ঘটে গেছে, তার পরিবার, যুক্তরাষ্ট্রে তার জীবন যাপন ইত্যাদি বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলেন এই জনপ্রিয় তারকা।
টক শোতে মাধুরী স্বীকার করেন যে যখন 'আজা নাচলে' ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসে আদিত্য চোপরা তখন তিনি তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি সত্যিই মনে করো যে পর্দায় এখনো দর্শক আমাকে দেখতে চায়?"
অনুষ্ঠানের উপস্থাপক করণ জোহরকে মাধুরী বলেন, এর মধ্যে ইন্ড্রাস্ট্রিতে অনেক কিছু বদলে গেছে। অনেক কিছুই এখন পরিকল্পিতভাবে হয়। এটা অভিনেতাদের জন্য অনেক কাজে লাগে। স্বামী রামের সঙ্গে কীভাবে তার পরিচয় হয় সে কথাও বলেন মাধুরী।
র্যাপিড ফায়ার রাউন্ডে তাকে জিজ্ঞেস করা হয় রাম ছাড়া বলিউডের কোন তারকাকে তিনি সবচেয়ে আকর্ষণীয় পুরুষ মনে করেন। তার কাছে যেসব যেসব বিয়ের প্রস্তাব এসেছে সেগুলির কোনটা সবচেয়ে আকর্ষণীয় ছিল? শ্রীদেবী নাকি জুহি, কাকে তিনি বেশি পছন্দ করেন? ইত্যাদি।
ওই অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে তার সাক্ষাৎকারের কিছু অংশ তুলে দেওয়া হলো :
করণ : অনেক দিন পর ফিরে এলেন বলিউডে, কেমন লাগছে। ইন্ড্রাস্ট্রির অনেক কিছু, যেমন কাজের ধারা, এসব অনেক বদলে গেছে, এরকম মনে হচ্ছে কি?
মাধুরী : হ্যাঁ, অনেক ছোট খাট জিনিসও বদলে গেছে। আর এটা তো খুবই স্বাভাবিক।
করণ : যেমন?
মাধুরী : যেমন তুমি ছবি শুরুর আগে এখন জানো পুরো বিষয়টা, তোমার কাছে পুরো চিত্রনাট্যটা আছে। এটা আগে এতো সহজ ছিল না।
করণ : আপনার সময়ে এটা হতো না?
মাধুরী : না, এটা হতো না। মাঝে মাঝে আমরা সেটে যেতাম, আমরা জানতাম না পর্যন্ত ওখানে যে দৃশ্য নেয়া হবে সেখানে আমরা কী বলবো। স্পটে গিয়েই আমরা সংলাপগুলো পেতাম।
করণ : একেবারে শেষ মুহুর্তে
মাধুরী : হ্যা শেষ মুহুর্তে। পাওয়ার পর সেগুলো ঝটপট মুখস্ত করে বলতে হতো। ছবি বানানোর কারবারটাই তখন অন্যরকম ছিল। আমার ধারণা এখন একটা কর্পোরেট কালচার চলে আসায় বদলটা ঘটেছে। এটা খুবই ভালো হয়েছে। এখন সবকিছুই অনেক গোছানো। ... এখন তুমি কাজ শুরু করার আগেই জানো কী হতে যাচ্ছে। কোন দৃশ্য হবে, তুমি কী পোশাক পরবে। তোমার লুকটা কেমন হবে। সবকিছু তোমার জন্য সেট করা আছে। এটা অভিনেতাদের কাজ অনেকটা সহজ করে দেয়।
করণ : এ ছাড়াও আরেকটা বদল ঘটেছে। পাপারাজ্জি আর মিডিয়ার দৌরাত্ম্য বেড়েছে।
মাধুরী : এটা আমার খুব খারাপ লেগেছে
করণ: যেমন
মাধুরী : যেমন একটা উদ্ধোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলাম। দেখলাম ক্যামেরাম্যানদের বুহ্য, একেকজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পরছে। আমি অবাক হলাম, আরে এসব কী হচ্ছে।
করণ : এটা কি আগে হতো না?
মাধুরী : না, হতো না। আগে অল্প কিছু ফটোগ্রাফার থাকতো। তারা সবাই মোটামুটি পরিচিত মুখ। কিন্তু এখন তুমি প্রায়ই অনেক নতুন মুখ দেখতে পাবেন। সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলাম কিছুদিন আগে....
করণ : হ্যা হ্যা, নির্দ্দিষ্ট মন্দিরে তারকাদের অনুসরণ করা একটা বাতিক হয়ে দাড়িয়েছে।
মাধুরী : হ্যা তুমি তো জানোই, মন্দির থেকে আমি যখন বেরিয়ে এলাম...ওহ মাই গড, আমার আশঙ্কা হলো আমার বাচ্চারা না আবার ভয় পেয়ে যায়। ওদের জড়িয়ে ধরলাম আমি। ...আমার ছোটটাকে যদি তুমি দেখতে।
করন : কী করেছে সে?
মাধুরী : সে চোখ পিটপিট করছিল। আর হাসছিল। আমার অন্য বাচ্চারাও মিডিয়ার এই মনোযোগ পাওয়াটাকে বেশ উপভোগই করছিল।
করণ : অভিনেত্রীর সন্তানতো, ওর জিনেই আছে ব্যাপারটা।
মাধুরী : আমার স্বামীও এ কথাটাই বলে, "বাচ্চা কিসকে হ্যায়" (বাচ্চা কার দেখতে হবে না!)
করণ: রানীর মতো অনেক অভিনেত্রীই আপনার খুব ভক্ত।
মাধুরী : হ্যা সে আমাকে বলেছে এটা।
করণ: আপনি কি তার কাজ দেখেছেন?
মাধুরী : হ্যা, দেখেছি, আমি মনে করি সে খুব উঁচু মাপের অভিনেত্রী। আমি সবসময়ই তাকে পছন্দ করতাম। সত্যি করে বললে. তাকে আমি একরকম ঈর্ষাই করি। কারণ আমার বাবা ওর খুব ভক্ত।
করণ : সত্যি?
মাধুরী : হ্যা সত্যি।
করণ : ওর 'ব্লাক' ছবিটা আপনার দেখা উচিত। ও আসলেই ফ্যান্টাস্টিক।
মাধুরী : হ্যা দেখবো।
করণ: আপনার পুরুষ সহতারকাদের খবর কী। বলিউডে ফিরে আসার পর তাদের সঙ্গে কি দেখা সাক্ষাৎ হয়েছে।
মাধুরী : না, সবার সঙ্গে হয় নি। কারণ সবাই খুব ব্যস্ত। শাহরুখের সঙ্গে দেখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩৫ ঘ
bdnews24