২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নটিং হিল' অবলম্বনে বাংলা নাটক

জুলিয়া রবার্টস অভিনীত বিখ্যাত ছবি 'নটিং হিল' অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা নাটক। নাম 'ধুলো মেঘে জ্যোৎস্নাভ্রমণ'। ছবি থেকে নাট্যরুপ দেয়া ছাড়াও নাটকটি পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন। প্রযোজনা করবে দৃক। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তারিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জুলিয়া রবার্টস অভিনীত বিখ্যাত ছবি 'নটিং হিল' অবলম্বনে তৈরি হচ্ছে বাংলা নাটক। নাম 'ধুলো মেঘে জ্যোৎস্নাভ্রমণ'। ছবি থেকে নাট্যরুপ দেয়া ছাড়াও নাটকটি পরিচালনা করছেন মেজবাউর রহমান সুমন। প্রযোজনা করবে দৃক। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তারিন। তারিন বলেন, " 'নটিং হিল' চমৎকার একটি ছবি। এর কাহিনীও দারুন। এমন একটা ছবি অবলম্বনে নির্মিত নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে বেশ ভালো লাগছে। অন্য বস্ততার মাঝেও আমি চেষ্টা করছি এই নাটকের শুটিং যেন মিস না হয়।" নাটকের শুটিং শুরু হয়েছে ১৬ জুন। আগামী রোজার ঈদে আরটিভিতে নাটকটি দেখানো হবে বলে আশা করা হচ্ছে। ১৯৯৯ সালে নির্মিত রোমান্টিক ছবি 'নটিং হিল' এর পরিচালক ছিলেন রজার মিচেল। ৪২ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত ১২৪ মিনিটের এই ছবিতে জুলিয়া রবার্টস ছাড়াও অভিনয় করেন হিউ গ্রান্টসহ আরো অনেকে। লন্ডনের নটিং হিল জেলার প্রেক্ষাপটে নির্মিত ছবির কাহিনী এরকম : বইয়ের দোকানের মালিক উইলিয়াম থ্যাকারের দোকানে বিশ্বের অন্যতম বিখ্যাত অভিনেত্রী আনা স্কট হাজির হলে থ্যাকারের দুনিয়ায় ওলটপালট ঘটে যায়। দুজনের মধ্যে সম্পর্কের সূচনা হয়, দেখা দেয় নানা বিপত্তি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৪২৩ ঘ