জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিশিষ্ট ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুর সুরে আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলাশ এর একক অ্যালবাম এর কাজ শুরু হয়েছে। এতে ১২ টি গান থাকবে। অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি।
পলাশ জানান, "এর আগেও আমার অনেক অ্যালবাম বের হয়েছে। তবে এবারের অ্যালবামটির বৈশিষ্ট্য হলো এখানে অনেক তারকা যুক্ত হয়েছেন। অ্যালবামের সবগুলি গানের সুর ও সঙ্গীত করেছেন বিশিষ্ট ব্যান্ড শিল্পী আইয়ূব বাচ্চু। গানগুলির কথা লিখেছেন কবির বকুল ও আহমেদ রিজভী।"
এ পর্যন্ত ৬টি গান রেকর্ড করা হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 'মাঝে মাঝে কিছু রাতে', 'মনে পরে', ' প্রেম শুধু দেয় জ্বালা' ইত্যাদি। আগামী ঈদে অ্যালবামটি প্রকাশ করা হতে পারে বলে জানান পলাশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১২১৬ ঘ
bdnews24