২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইট উপাধি পেলেন সালমান রুশদি

বিতর্কিত লেখক সালমান রুশদি ও ইংলন্ডের সাবেক ক্রিকেটার আয়ান বথাম নাইটহুড উপাধিতে ভুষিত হলেন। বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ শনিবার তাদের এই সম্মাননা জানান। একই সঙ্গে আরো অনেক খ্যাতিমান তারকাব্যাক্তিত্ব রাণী কর্তৃক বিভিন্ন খেতাবে ভূষিত হন। খবর একাধিক বৃটিশ সংবাদ মাধ্যমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিতর্কিত লেখক সালমান রুশদি ও ইংলন্ডের সাবেক ক্রিকেটার আয়ান বথাম নাইটহুড উপাধিতে ভুষিত হলেন। বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ শনিবার তাদের এই সম্মাননা জানান। একই সঙ্গে আরো অনেক খ্যাতিমান তারকাব্যাক্তিত্ব রাণী কর্তৃক বিভিন্ন খেতাবে ভূষিত হন। খবর একাধিক বৃটিশ সংবাদ মাধ্যমের। ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন আত্মগোপনে যেতে বাধ্য হন। ১৯৪৭ সালে রুশদী ভারতের মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বৃটেনের রাগবি স্কুল ও কেমব্রিজে পড়াশোনা করেন তিনি। রুশদির দ্বিতীয় উপন্যাস 'মিডনাইটস চিলড্রেন' ১৯৮১ সালে বুকার পুরষ্কার লাভ করে। ১৯৯৩ সালে উপন্যাসটি পঁচিশ বছরের মধ্যে সেরা উপন্যাস হিসেবে বিবেচিত হয়। রুশদি ইংলন্ডের রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সদস্য। নাইটহুড প্রাপ্তি উপলক্ষে রুশদি বলেন, " আমি রোমাঞ্চিত। সবিনয়ে গ্রহণ করছি এই সম্মাননা। এভাবে যে আমার লেখালেখির মূল্যায়ন করা হলো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ।" বথাম ইংলন্ডের বিখ্যাত অলরাউন্ডারদের একজন। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন এই তারকা খেলোয়ার। তার সঞ্চয়ে রয়েছে ৫ হাজার ২ শত রান আর ৩৮৩টি উইকেট। এই বিশিষ্ট সমাজকর্মী লক্ষ লক্ষ পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন শিশুদের ক্যান্সার নিরাময়ের লক্ষ্যে। বৃটেনের জনপ্রিয় এই তারকা একবার গাঁজা সেবনের অপরাধে দল থেকে বহি