জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্রাজিলের সুপারস্টার সোনি ব্রাগার সঙ্গে অভিনয় করবেন ভারতের বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ইন্দো- ব্রাজিল যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হবে তিনটি মহাদেশ জুড়ে। ছবিটি পরিচালনা করবেন কোলকাতার বিশিষ্ট পরিচালক ইন্দ্রনীল চক্রবর্তী। খবর ভারতীয় একাধিক বার্তা সংস্থার।
এ প্রসঙ্গে ব্রাজিলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হরদীপ সিং পুরী বলেন, " ভারত ও ব্রাজিলের ভৌগলিক দুরত্ব মোচন করা সম্ভব মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে। এ ক্ষেত্রে মানসিক যোগাযোগের মাধ্যম হিসেবে চলচ্চিত্র একটা বড় ভুমিকা রাখতে পারে।"
পুরী বলেন, " দুটি দেশের যৌথ উদ্যোগে নির্মিত প্রথম চলচ্চিত্রটি এই কাজে সহায়ক হবে বলে আশা করা যায়।"
ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী ব্রাগা। আন্তর্জাতিক বেশ কিছু ছবিতেও তিনি অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য 'কিস অফ দি স্পাইডারওম্যান'।
স
bdnews24