২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অভিনয়ে নামছেন টনি ব্লেয়ার

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে কি এবার চলচ্চিত্রে মনোনিবেশ করতে যাচ্ছেন টনি ব্লেয়ার? একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, 'গ্লোবাল কুল' নামে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই বৃটিশ প্রধানমন্ত্রী। বিশ্বের জলবায়ূর পরিবর্তন সংক্রান্ত এই চলচ্চিত্রটির নির্মাতা ভারতীয় পরিচালক শেখর কাপুর। লন্ডনের ইয়র্কশায়ারে আইফা অ্যাওয়ার্ড বিতরণ উৎসবে 'গ্লোবাল কুল' ছবিটির প্রিমিয়ার হয় শনিবার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রধানমন্ত্রীত্ব ছেড়ে কি এবার চলচ্চিত্রে মনোনিবেশ করতে যাচ্ছেন টনি ব্লেয়ার? একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, 'গ্লোবাল কুল' নামে একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই বৃটিশ প্রধানমন্ত্রী। বিশ্বের জলবায়ূর পরিবর্তন সংক্রান্ত এই চলচ্চিত্রটির নির্মাতা ভারতীয় পরিচালক শেখর কাপুর। লন্ডনের ইয়র্কশায়ারে আইফা অ্যাওয়ার্ড বিতরণ উৎসবে 'গ্লোবাল কুল' ছবিটির প্রিমিয়ার হয় শনিবার। ৫৪ বছর বয়ষ্ক এই বৃটিশ প্রধানমন্ত্রীকে 'কার্বন ক্রুসেডার' হিসেবে দেখা যায় ওই ছবিতে। তার সঙ্গে রয়েছেন ব্লন্ড সুন্দরী সিয়েনা মিলার। ২৭ জুন প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাড়াচ্ছেন টনি ব্লেয়ার। একেবারেই হঠাৎ করে নয়, ব্লেয়ার জানিয়েছেন গত এক দশক ধরে তিনি এই ভুমিকার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। এখন 'গ্লোবাল কুল' এর অংশ হতে পেরে বেশ আনন্দিত তিনি। ব্লেয়ার বলেন, যে শত কোটি লোক এই গ্রহকে বাঁচানোর চেষ্টা করছে তিনি তাদেরই একজন। আর ওই শতকোটি লোকের সকলেই তিনি তারকা মনে করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯০২ ঘ