জুন ১১ (বডিনিউিজ টুয়ন্টেেিফার ডটকম ) -- রোববার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। কন্যার ওজন হয়েছে ৭ পাউন্ড। মা মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
বেশ কিছুদিন আগে তার ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ট বন্ধুকে গোপনে বিয়ে করেন মহিমা। স্বামী ববি মুখার্জী বিশিষ্ট স্থপতি।
এর আগে মহিমা জানিয়েছিলেন, "ববি চাইছে একটা মেয়ে হোক। আমিও তাই চাই। তবে ছেলে হলেও কোন আপত্তি নেই।"
মহিমার কুমারী মাতা হওয়ার যে গুজব ছড়িয়ে পরেছিল সে সম্পর্কে মহিমা বলেন, "সারা দুনিয়াকে দাওয়াত দিই নি, এর মানে এই নয় যে, আমার বিয়ে হয় নি।"
গত বছর ১৯ মার্চ ববির সাথে মহিমার বিয়ে হয় লাস ভেগাসে। পরিকল্পনা ছিল না, ঘটনাচক্রে হয়ে গেছে বিয়েটা। বোন এবং অল্প কিছু বন্ধুবান্ধব হাজির ছিলেন সে বিয়েতে। মহিমার সাথে সাক্ষাতের আগে ববির একবার বিয়ে ও বিবাহ বিচ্ছেদ হয়। আগের সংসারে ববির দুটো সন্তান রয়েছে।
মহিমার সর্বশেষ ছবি শরদ পার, সেখানে তার সঙ্গে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও টাবু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭২০ ঘ
bdnews24