জুন ১০ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেইন রিলেশন্স (সিএফআর) এর সদস্য হলেন জোলি। বিশ্বজুড়ে দাতব্য কর্মকান্ডে বিপুল অবদান রাখার জন্য বৃহষ্পতিবার এই সম্মানে ভূষিত করা হয় তাকে। জোলির আগে এই সম্মাননা যারা পান তাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল কিনটন ও জিমি কার্টার, এবিসি চ্যানেলের ডায়েন সয়্যার, মার্কিন স্বরাষ্ট্র সচিব কন্ডোলিৎসা রাইস ও সাংবাদিক টম ব্রোকা। খবর মার্কিনি এক বার্তা সংস্থার।
জোলি বর্তমানে জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এ বছরের গোড়াতেই সিএফআর এর সদস্য হিসেবে তার নাম প্রস্তাব ও তা অনুমোদন করা হয়।
সিএফআর এর যোগাযোগ শাখার ভাইস প্রেসিডেন্ট লিসা শিল্ড পিপল সাময়ীকিকে বলেন, "অ্যাঞ্জেলিনা জোলি তার নিজ েেত্র সুনাম অর্জন করেছেন। এছাড়াও দারফুর ইস্যুসহ আন্তর্জাতিক েেত্র শিা ও উদ্বাস্তু বিষয়ে তিনি ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। আগামী প্রজন্মের বৈদেশিক নীতি নির্ধারনে নেতৃত্ব দেবেন বলে আমরা যাদের নির্বাচন করেছি তাদের মধ্যে তিনিও চমৎকার কাজ করবেন বলে আমাদের বিশ্বাস।"
স
bdnews24