২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভ্রমণে বেরোচ্ছে বচ্চন পরিবার, সঙ্গে থাকবেন বিপাশা, লারা

অমিতাভ, অভিষেক ও ঐশ্বরিয়া বিশ্বভ্রমণে বেরোচ্ছেন শিগগিরিই। 'দি আনফরগেটেবল ট্যুর' শিরোনামের এই ভ্রমণে পৃথিবীর ৬টি মহাদেশের ১৮টি দেশে তারা ভারতীয় চলচ্চিত্রের মহিমা তুলে ধরনের নানা আয়োজনের মধ্য দিয়ে। তাদের সফর সঙ্গী হবেন বিপাশা বসু ও লারা দত্ত। শুক্রবার বৃটেনের লিডসে আইফা উইকেন্ডের আয়োজক উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট এই ঘোষণা দেয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 10:02 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ) -- অমিতাভ, অভিষেক ও ঐশ্বরিয়া বিশ্বভ্রমণে বেরোচ্ছেন শিগগিরিই। 'দি আনফরগেটেবল ট্যুর' শিরোনামের এই ভ্রমণে পৃথিবীর ৬টি মহাদেশের ১৮টি দেশে তারা ভারতীয় চলচ্চিত্রের মহিমা তুলে ধরনের নানা আয়োজনের মধ্য দিয়ে। তাদের সফর সঙ্গী হবেন বিপাশা বসু ও লারা দত্ত। শুক্রবার বৃটেনের লিডসে আইফা উইকেন্ডের আয়োজক উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট এই ঘোষণা দেয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। এতোগুলো দেশে এই প্রথমবারের মতো বচ্চন পরিবার একত্রে ভ্রমণ করছে। ২০০৮ সালের এপ্রিলে এই ভ্রমণ শুরু হবে। বিভিন্ন দেশের বিনোদন সংস্থাগুলো এই ট্যুরের সাথে সম্পৃক্ত হবে বলে জানিয়েছে উইজক্রাফট। দেশগুলোর প্রধান অডিটরিয়ামগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে বলিউড তারকারা। এতে কোরিওগ্রাফির কাজ করবেন শৈমক দাবার ও সঙ্গীত পরিচালনা করবেন বিজু শাহ। এ প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেন, " 'দি আনফরগেটেবল ট্যুর' এর উদ্দেশ্য হলো বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমাদের ভক্তদের ধন্যবাদ জানানো এবং ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টারদের কিছু পারফরমেন্স উপহার দেওয়া। " এই উদ্যোগে উইজক্রাফটের সঙ্গে সম্পৃক্ততার অনিবার্যতার কথা তুলে ধরে অমিতাভ বলেন, " বিশ্ব মানের বিপণনের মাধ্যমে এই সংস্থাটি ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব বিনোদন জগতের আকর্ষনীয়ভাবে তুলে ধরেছে।" উইজক্রাফটের পরিচালক বিরাফ সরকারি বলেন, " এই বিশ্বভ্রমণের আইডিয়াটা এসেছে অমিতাভ বচ্চন সাহেবের মাথা থেকে। এবং এই সুপারস্টারের সঙ্গে এমন একটি অভূতপূর্ব বিশ্বভ্রমণের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আইফার মতো এই ভ্রমণেরও লক্ষ্য হবে বিশ্বের দরবারে ভারতের চলচ্চিত্রকে তুলে ধরা।" ভ্রমণে বিভিন্ন মঞ্চ প্রদর্শনী ছাড়াও অনেক রোড শো করবেন তারা। এই বিশ্বভ্রমণের অনেক কিছুই টেলিভিশনের মাধ্যমে উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। ভক্তরা ওয়েবসাইটের মাধ্যমেও তারকাদের কার্যক্রম দেখতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা : িি.িঃযবঁহভড়ৎমবঃঃধনষবঃড়ঁৎ.পড়স. এর আগে ১৯৮৩ সালে অমিতাভ প্রথমবারের মতো বিশ্বভ্রমনে বের হন। বচ্চন জানান, " সেবার আমি সঙ্গীত পরিচালক কল্যানজী- অনন্দজী ও শিল্পী লতাজীর সঙ্গে ঘুরে বেরিয়েছিলাম।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এমআইআর/ ১৫৫৮ ঘ