জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বলিউডের একসময়ের খ্যাতনামা অভিনেতা ও ভারতীয় লোকসভার সাংসদ ধর্মেন্দ্রকে আজীবন সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে আইফা কর্তৃপক্ষ। ইংলন্ডের ইয়র্কশায়ারে অনুষ্ঠিতব্য আইফা উৎসবে ৭১ বছর বয়ষ্ক অভিনেতাকে এই সম্মাননা জানানো হবে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
প্রায় ২৫০ চলচ্চিত্রে অভিনয় করা এই তারকা আরেক অভিনেত্রী- সাংসদ হেমা মালিনীকে বিয়ে করেন, তাদের ৪ ছেলেমেয়ের তিনজনই বলিউডের ব্যস্ত তারকা। ১৯৭৫ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র 'শোলে'সহ অনেক হিট ছবির এই নায়কও স
bdnews24