২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার সেরা ১০০ সুন্দরীর তালিকায় মল্লিকা

হংকংবাসীদের মাথা যে ভালোভাবেই দখল করে নিয়েছেন মল্লিকা তা বেশ টের পাওয়া যাচ্ছে। এশিয়ার সেরা ১০০ সুন্দরীদের একটা তালিকা বানিয়েছে হংকংয়ের বিশিষ্ট ফ্যাশন ম্যাগাজিন 'কভার'। সেখানে হেসেখেলে জায়গা করে নিয়েছেন বলিউডের আইটেম গার্ল মল্লিকা শেরাওয়াত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 09:49 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হংকংবাসীদের মাথা যে ভালোভাবেই দখল করে নিয়েছেন মল্লিকা তা বেশ টের পাওয়া যাচ্ছে। এশিয়ার সেরা ১০০ সুন্দরীদের একটা তালিকা বানিয়েছে হংকংয়ের বিশিষ্ট ফ্যাশন ম্যাগাজিন 'কভার'। সেখানে হেসেখেলে জায়গা করে নিয়েছেন বলিউডের আইটেম গার্ল মল্লিকা শেরাওয়াত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ম্যাগাজিনটির সম্পাদক এলি ও রেডি বলেছেন, 'এই তালিকায় মল্লিকার অন্তর্ভূক্তিতে আমরা আনন্দিত। মল্লিকাকে ছাড়া এই তালিকা অসম্পূর্ন থাকতো।" এই তালিকায় এশিয়ার বিভিন্ন দেশের সমাজকর্মী, মডেল, অভিনেতাসহ জনপ্রিয় তারকারা জায়গা পেয়েছেন। ম্যাগাজিনটি এখন পরিকল্পনা করছে, মল্লিকাকে নিয়ে তারা একটা বিশেষ সচিত্র ফিচার ছাপবে। এর আগে জ্যাকি চ্যানের সঙ্গে 'দি মিথ' ছবিতে অভিনয়ের সুবাদে হংকংয়ে আলোচিত হন মল্লিকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৫৪৫ ঘ