২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডানহিলের অ্যাম্বাসেডর হলেন করন জোহর

বৃটেনের বিলাসবহুল পোশাকের ব্রান্ড আলফ্রেড ডানহিলের পিআর অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন করণ জোহর। পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর সুবাদে করণের সাথে ডানহিলের এই সম্পৃক্ততা সম্ভব হলো। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বৃটেনের বিলাসবহুল পোশাকের ব্রান্ড আলফ্রেড ডানহিলের পিআর অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন করণ জোহর। পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর সুবাদে করণের সাথে ডানহিলের এই সম্পৃক্ততা সম্ভব হলো। খবর ইন্ডিয়াএফএমডটকমের। ভারতে তাদের ব্যবসা প্রসারের লক্ষে আলফ্রেড ডানহিল অ্যাম্বাসেডর হিসেবে চাইছিল একজন তরুন তারকাকে। সব দিক বিচার করে শেষতক তারা করণ জোহরকেই বেছে নিয়েছেন। এই চুক্তি মোতাবেক শুধু তার টক শো বা পার্টি নয় তার পরিচালিত ছবিগুলিকেও আলফ্রেড ডানহিলের প্রচারের কাজে লাগাবেন করণ। হলিউডের অভিনেত্রী জাড ল ইতিমধ্যে এই ব্রান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কাজ করে যাচ্ছেন। করণ জোহরের কাজ হবে শুধু ভারতে একে পরিচিত করানো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৬১২ ঘ