জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- কানাডা যাচ্ছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। পথে ভীষন সিগারেটের তেষ্টা পেলো। গাড়ি থামালেন, ধরালেন ৮ পাউন্ড দামের একটা কিউবান চুরুট। ব্যাস লেগে গেলো আগুন। গাড়িতে নয়, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে জ্বলে উঠল ক্ষোভের অনল। না, মার্কিনিরা এখনো এতোটা ধুমপানবিরোধী হয়ে ওঠেনি। তবে কিউবান সিগারের প্রতি তাদের তীব্র বিরাগ বহুকাল ধরে। ওই সিগার আমেরিকায় নিষিদ্ধ। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের।
টার্মিনেটর ছবিখ্যাত এই নায়ক ও ক্যালিফোর্নিয়ার বর্তমান গভর্নর শোয়ার্জনেগারের কিউবিয়ান সিগারেট ধরানোর ঘটনায় আইন প্রণেতারা ক্ষিপ্ত হয়েছেন। তার মতো লোক যদি এভাবে আইন ভঙ্গ করেন তাহলে অন্যরা কী করবে।
কিউবান সিগার ধরানোর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করা হলে শোয়ার্জনেগারে সঙ্গীরা বলেন, "এটা আর নিশ্চিত করা সম্ভব না, কারণ সিগারেটটি খাওয়া হয়ে গেছে।"
আমেরিকায় এহেন অপরাধের শাস্তি হাজতবাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/ ১৬১০ ঘ.
bdnews24