২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানসূচক ডক্টরেট লাভ করলেন শাবানা আজমী

বৃটেনের ইউনিভার্সিটি অফ লিডস ভারতের বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করছে। বিদেশ থেকে এই প্রথমবারের মতো কোন সম্মানসূচক ডক্টরেট খেতাবে ভূষিত হচ্ছেন শাবানা আজমী। এর আগে বলিউডের লতা মুঙ্গেশকার ও অমিতাভ বচ্চন এই সম্মাননা পেয়েছেন। খবর ভারতের একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বৃটেনের ইউনিভার্সিটি অফ লিডস ভারতের বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করছে। বিদেশ থেকে এই প্রথমবারের মতো কোন সম্মানসূচক ডক্টরেট খেতাবে ভূষিত হচ্ছেন শাবানা আজমী। এর আগে বলিউডের লতা মুঙ্গেশকার ও অমিতাভ বচ্চন এই সম্মাননা পেয়েছেন। খবর ভারতের একটি ওয়েবসাইটের। লতা মুঙ্গেশকার দেশের বাইরে থেকে মোট ৬টি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এর একটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির। গত বছর অমিতাভ বচ্চন লিচেস্টারের ডি মন্টফর্ট ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ভারতের বিনোদন জগতে অবদান রাখার জন্য তাকে এই সম্মাননা জানানো হয়। ডিগ্রি গ্রহন করতে ২ জুন ইংলন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজমী। তিনি জানান, "ডিগ্রি প্রদান অনুষ্ঠান হবে ৯ জুন। স্বীকার করতেই হবে, এটা একটা চরম আনন্দদায়ক উত্তেজনাকর অনুভুতি। আব্বা (কায়ফি আজমী) এটা দেখলে খুবই গর্বিত বোধ করতেন।" এখন থেকে অনেকে তাকে ডক্টর আজমী বলবেন, শুনতে কেমন লাগবে --- জানতে চাইলে শাবানা হাসতে হাসতে বলেন, " আরে কী আশ্চর্য! এটা তো আমার প্রথম ডক্টরেট না। ৬ বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাকে ডক্টরেট দিয়েছে। ২০০০ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় আমাকে ভিজিটিং প্রফেসর করেছে।" শাবানা জানালেন, "আমি এখন পর্যন্ত যেসব ডক্টরেট পেয়েছি সেগুলি আমার সমাজকর্মের জন্য। ফলে এগুলি আমার কাছে অন্যরকম অর্থ বহন করে।" তার নিজের কাছে সবচেয়ে মুল্যবান পুরষ্কার হিসেবে এখনো তিনি বিবেচনা করেন গান্ধী ইন্টারন্যাশনাল পিস প্রাইজকে। মুম্বাইয়ের বস্তিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে ওই পুরস্কার দেওয়া হয়। আর নিজেকে যে পুরস্কারটির যোগ্য বলে এখনো মনে করেন না শাবানা আজমী সেটি হলো ১৯৮৯ সালে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সম্মাননা। মাদার তেরেসার সঙ্গে একযোগে পেয়েছিলেন তিনি ওই পুরষ্কার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮২৯ ঘ