২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন হচ্ছে দেবানন্দের 'হাম দোনো'

পুরোনো দিনের বিখ্যাত ছগিুলোকে রঙিন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তাতে এখন যোগ দিচ্ছে 'হাম দোনো'। দিলীপ কুমার অভিনীত 'মোঘল এ আজম' এর সাফল্যের পর ৪০ বছর আগের দেবানন্দ অভিনীত 'হাম দোনো' সম্পুর্ন রঙিন করে এবার তুলে ধরা হবে রুপালী পর্দায়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- পুরোনো দিনের বিখ্যাত ছগিুলোকে রঙিন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তাতে এখন যোগ দিচ্ছে 'হাম দোনো'। দিলীপ কুমার অভিনীত 'মোঘল এ আজম' এর সাফল্যের পর ৪০ বছর আগের দেবানন্দ অভিনীত 'হাম দোনো' সম্পুর্ন রঙিন করে এবার তুলে ধরা হবে রুপালী পর্দায়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ৮৩ বছর বয়ষ্ক দেবানন্দ সাংবাদিকদের জানান, " পুরোনো ক্লাসিক ছবিগুলোকে রঙিন করার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তা শুধু পুরোনো দিনের দর্শকদের নয়, নতুন প্রজন্মকেও টেনে আনছে প্রেক্ষাগৃহে যারা অতীতের অভিজ্ঞতার স্বাদ নিতে চান বর্তমানে বসেই। এই প্রেক্ষিতে যারা হাম দোনোকে রঙিন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা সাধুবাদ পাওয়ার যোগ্য।" ডিসেম্বরে রঙিন 'হাম দোনো' ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। দেবানন্দ বলেন, "বর্ণাঢ্য প্রেমের ছবি রঙিন হলেই ভাল লাগে। বিশ্বকে এটা দেখার সুযোগ দেওয়া উচিত। হায়দ্রাবাদের গোল্ডস্টোন টেকনোলজিস যখন ছবিটি রঙিন করার ব্যাপারে আমার অনুমতি চাইলে আমি আনন্দে উত্তেজিত হয়ে পরেছিলাম।" 'হাম দোনো' সম্পর্কে দেবানন্দ জানান যে, এটি ছিল তার জন্য একটি চ্যালেঞ্জিং ছবি। এটাই তার একমাত্র ছবি যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। দুটো চরিত্রেই বিচিত্র আবেগের ছায়া সন্নিবেশ ঘটেছে। তিনি নিজে কোন ছবিটি রঙিন করার ব্যাপারে আগ্রহী তা জানতে চাইলে দেবানন্দ বলেন, একটা নয়, তিনি চান তার কমপক্ষে ৪টি ছবি রঙিন হোক। ছবিগুলো হলো 'কালা বাজার', 'কালাপানি', 'ট্যাক্সি ড্রাইভার' ও 'তেরে ঘর কে সামনে'। আজকাল অনেক পুরোনো ছবি রিমেক হচ্ছে। এ ব্যপারে দেবানন্দের বক্তব্য হলো, " রিমেক করা খারাপ কিছু নয়। তবে ক্লাসিকগুলির অঙ্গহানি করা উচিত নয়। আমার 'গাইড' বাদে অন্য কোন ছবি রিমেকের ব্যাপারে আমার আপত্তি নেই। এই ছবিটা আমার খুব প্রিয়।" বলিউডের চিরসবুজ এই অভিনেতা এখনো চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। তার পরবর্তী ছবি এক হত্যা রহস্যের কাহিনী নিয়ে। বহুল প্রতিক্ষীত দেবানন্দের আত্মজীবনী তার ৮৪তম জন্মদিন ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৮১৯ ঘ