২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার প্লাস ইকবালকে কালোতালিকাভুক্ত করেছে, দায়িত্ব নিতে অস্বীকার করেছেন একতা

দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ফের স্টার প্লাসের এক সিরিয়ালে বিমান বাহিনীর কর্মকর্তার চরিত্রে ফিরে এসেছিলেন ইকবাল খান, যেটি ১ জুলাই থেকে প্রচারিত হওয়ার কথা। কিন্তু তাকে শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই বলছেন, একতা কাপুরই তাকে বাদ দিচ্ছেন সিরিয়াল থেকে। একতা অবশ্য এ কথা অস্বীকার করেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর ফের স্টার প্লাসের এক সিরিয়ালে বিমান বাহিনীর কর্মকর্তার চরিত্রে ফিরে এসেছিলেন ইকবাল খান, যেটি ১ জুলাই থেকে প্রচারিত হওয়ার কথা। কিন্তু তাকে শো থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই বলছেন, একতা কাপুরই তাকে বাদ দিচ্ছেন সিরিয়াল থেকে। একতা অবশ্য এ কথা অস্বীকার করেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। একতা এ প্রসঙ্গে বলেন, "আমি এটা পরিষ্কার করতে চাই যে, ইকবালকে বাদ দেওয়ার জন্য আমি স্টারকে বলিনি। গত রাতেই আমি ঘটনাটা জেনেছি। আমি ইকবালকে পছন্দ করি। সে অসাধারণ এক মানুষ।" একতা আরও বলেছেন, " আমার কোম্পানি বালাজি টেলিফিল্মস ও স্টার এর মধ্যেকার সব কাজে একটা নীতি অনুসরণ করা হয়। সেই নীতি মোতাবেক স্টার এর কোন শো ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করাটা অসম্ভব না হলেও কঠিন বটে।" তবে 'ক্যায়সা ইয়ে পেয়ার হ্যায়' ও 'করম আপনা আপনা' ছবির এই অভিনেতার সঙ্গে কাজ করার ব্যাপারে একতার কোন আপত্তি নেই বলেও জানিয়েছেন বালাজী টেলিফিল্মসের এই কর্ণধার। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৭১১ ঘ