২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পাংখ' ছবিতে নিজের চরিত্রে অভিনয় করবেন বিপাশা

এর আগে ববি এমনটা করেছেন 'নানহে' ছবিতে। এবার করবেন বিপাশা বসু। 'পাংখ' ছবিতে নিজের চরিত্রে অভিনয় করবেন এই আবেদনময়ী অভিনেত্রী। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এর আগে ববি এমনটা করেছেন 'নানহে' ছবিতে। এবার করবেন বিপাশা বসু। 'পাংখ' ছবিতে নিজের চরিত্রে অভিনয় করবেন এই আবেদনময়ী অভিনেত্রী। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। সুদীপ চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি শিশু অভিনেতা আহসাস চান্নার বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। বাস্তু শাস্ত্রের মতো ছবিতে অন্যতম মূখ্য ভুমিকায় অভিনয় করেছে আহসাস। জন্ম সূত্রে মেয়ে আহসাস, কিন্তু টেলিভিশন বিজ্ঞাপনে জায়গা পাওয়ার জন্য তাকে ছেলে বলে চালিয়ে দিয়েছিলেন তার মা। করন জোহরের 'কাভি আল বিদা না কেহনা' ছবিতেও দেখা গেছে আহসাসকে। সুদীপ্ত তার ছবিতে আহসাসে চরিত্রে অভিনয় করার জন্য ম্যারাডোনা নামের এক নবাগতকে নির্বাচন করেছেন। তবে ছবির সবচেয়ে আকর্ষণ হয়ে থাকবেন বিপাশা বসু। ছবিতে তার চরিত্রটি নিয়েও তিনি বেশ রোমাঞ্চ অনুভব করছেন। ছবিতে তিনি বলিউড অভিনেত্রীর ভুমিকাতেই অভিনয় করবেন। ছেলেটির সাথে তার একটা জটিল সম্পর্ক দাড়াবে। তার নামও থাকবে বিপাশা, এটাই পরিচালকের ইচ্ছা। তবে বিপাশা চাইছেন ছবিতে তার নাম হোক নন্দিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওএস/এমডিকে/২২৩২ ঘ.