২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিস্টার ইন্ডিয়া'র দ্বিতীয় পর্বের জন্য পরিচালক খুঁজছেন বনি কাপুর

বনি কাপুর প্রযোজিত 'মি. ইন্ডিয়া' ছবির দ্বিতীয় পর্ব নিখিল আদভানির পরিচালনা করার কথা ছিল। তবে নিখিল জানিয়েছে বনি যা পরিকল্পনা করেছেন তা এক কথায় অসম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বনি কাপুর প্রযোজিত 'মি. ইন্ডিয়া' ছবির দ্বিতীয় পর্ব নিখিল আদভানির পরিচালনা করার কথা ছিল। তবে নিখিল জানিয়েছে বনি যা পরিকল্পনা করেছেন তা এক কথায় অসম্ভব। এখন বনি কাপুরকে নতুন পরিচালক খুঁজতে হবে। যদিও তিনি পরিচালনার জন্য নিখিল আদভানিকে প্রস্তাব দেননি। দিয়েছিলেন ছবিটির নায়ক অনিল কাপুর। নিখিল বলেন, "সত্যি বলতে ছবিটি পরিচালনা করার জন্য প্রথম দিকে প্রস্তাব পেয়েছিলাম। সেটাও আনুষ্ঠানিক কোন প্রস্তাব ছিলো না। একদিন একটি টিউব ট্রেনে আমার 'সালাম-ই-ইশক' ছবির শুটিং চলছে। সঙ্গে আছে অনিল কাপুর। ছবির কাজের ফাঁকে 'মি. ইন্ডিয়া'র দ্বিতীয় পর্ব নিয়ে কথা উঠে। তখন অনিলই বলে যে যদি আমাকে ছবিটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়ে তবে আমি রাজি হব কিনা। আমি খুব আনন্দের সঙ্গেই তখন রাজি হয়েছিলাম। সেটাই শেষ। এরপর এই ছবি নিয়ে আমাকে কেউ আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। এখন আমি অক্ষয় কুমারের নতুন ছবি 'সিপ্পিস' পরিচালনা নিয়ে ব্যস্ত আছি। তাহলে বনি কাপুরের 'মি.ইন্ডিয়া টু' ছবি তৈরির পরিকল্পনা কতদূর? উত্তরে অনিল কাপুর বলেন, "মনে হয় বেশি দূরে না। যদিও মনে হচ্ছে এখন ছবিটি তৈরি করা অসম্ভব।" তবে বনি কাপুর এ ব্যাপারে অবিচল। তিনি বলেন, "কে আমার সঙ্গে আছে কে নেই সেটা বিষয় না। মি. ইন্ডিয়া দ্বিতীয় পর্ব তৈরি হবেই। একটু সময় লাগবে, তবে এটা হবেই। আমি নিশ্চিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওএস/এমডিকে/২২৩৭ ঘ.