মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছিল বেশ কিছুদিন ধরেই। মহিমা না কি মা হতে চলেছেন! অথচ তার তো বিয়েই হয় নি! বিয়ে না হলে যে মা হওয়া যাবে না, এমন নয়। কিন্তু 'পরদেশ' এর এই অভিনেত্রী কোনটাই স্বীকার করছিলেন না। অবশেষে দীর্ঘদিন পরে তিনি মুখ খুলেছেন। স্বীকার করেছেন, তার বিয়ে হয়েছে এবং তিনি মা হতে চলেছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
তার ভাইয়ের সবচেয়ে ঘনিষ্ট বন্ধুকেই বিয়ে করেছেন মহিমা। স্বামী ববি মুখার্জী বিশিষ্ট স্থপতি। আর গর্ভধারণের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন মহিমা এখন। সপ্তাহখানেকের মধ্যেই সন্তানের মা হতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।
মহিমা বলেন, "গর্ভধারণ জীবনের এক সুন্দর অধ্যায়। আমার মনে হয় সন্তানসম্ভবা মায়েরাই সবচেয়ে সুন্দর।"
এদিকে বোনের খবর পেয়ে ফ্লোরিডা থেকে উড়ে এসেছেন মহিমার বোন আকাঙ্খা। সঙ্গে বাবুসোনার জন্য নিয়ে এসেছেন বিস্তর কাপড় চোপর।
আকাঙ্খা বলেন, "আমাদের রীতিতে, বাচ্চা হওয়ার পর ১৫ দিন পর্যন্ত তাকে কোন কাপড় পড়ানো হয় না।"
বোন আসায় বেজায় খুশি মহিমা জানান, "ববি চাইছে একটা মেয়ে হোক। আমিও তাই চাই। তবে ছেলে হলেও কোন আপত্তি নেই।"
মহিমার কুমারী মাতা হওয়ার যে গুজব ছড়িয়ে পরেছিল সে সম্পর্কে মহিমা বলেন, "সারা দুনিয়াকে দাওয়াত দিই নি, এর মানে এই নয় যে, আমার বিয়ে হয় নি।"
মহিমা জানান, গত বছর ১৯ মার্চ ববির সাথে তার বিয়ে হয় লাস ভেগাসে। পরিকল্পনা ছিল না, ঘটনাচক্রে হয়ে গেছে বিয়েটা। বোন এবং অল্প কিছু বন্ধুবান্ধব হাজির ছিলেন সে বিয়েতে। মহিমার সাথে সাক্ষাতের আগে ববির একবার বিয়ে ও বিবাহ বিচ্ছেদ হয়।
বিয়ের পর নির্ঝঞ্ঝাট সংসার করছেন মহিমা। কোলকাতায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা মহিমা চমৎকার বাংলা বলেন, কিন্তু বাঙালি রান্না জানেন না। "আমি নিজে নিরাশিষাশী আর ববি হলো মাছখেকো।" আদর করে মহিমাকে মিস্টি বলে ডাকেন ববি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৫০৫ ঘ
bdnews24