২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশ চোপড়া, গুলজার, মাধবনের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ডালের মেহেন্দী সিং

ভাংরা গানের বিখ্যাত গায়ক ডালের মেহেন্দী সিং খুব খেপেছেন। মঙ্গলবার প্রযোজক যশ চোপরার কাছে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। যশ চোপড়ার বিরুদ্ধে বিশ্বস্ততা ভঙ্গের অভিযোগ এনে তিনি বলেন যে 'ঝুম বরাবার ঝুম' ছবির গানে তার কণ্ঠ সরিয়ে সেখানে অন্য একজনের কণ্ঠ বসিয়ে দেয়া হয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ভাংরা গানের বিখ্যাত গায়ক ডালের মেহেন্দী সিং খুব খেপেছেন। মঙ্গলবার প্রযোজক যশ চোপরার কাছে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। যশ চোপড়ার বিরুদ্ধে বিশ্বস্ততা ভঙ্গের অভিযোগ এনে তিনি বলেন যে 'ঝুম বরাবার ঝুম' ছবির গানে তার কণ্ঠ সরিয়ে সেখানে অন্য একজনের কণ্ঠ বসিয়ে দেয়া হয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ডালের মেহেন্দির উপদেষ্টা নওল কিশোর ঝার পরামর্শক্রমে এই গায়ক ঝুম বরাবর ছবির পরিচালক শাদ আলী, গীতিকার গুলজার ও গায়ক শঙ্কর মাধবনের কাছেও নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন। ঝা জানিয়েছেন, " নিদ্দিষ্ট সময়ের মধ্যে যদি অভিযুক্তরা জবাব না দেন তাহলে তার মক্কেল (ডালের মেহেন্দি) 'প্রতারণা, জালিয়াতি ও অনৈতিক কর্মান্ডের' জন্য এদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নেবে।" পাঞ্জাবি গায়ক দাবি করেন প্রযোজক ছবিতে তার কণ্ঠ সরিয়ে শঙ্কর মাধবনের কণ্ঠ সেখানে বসিয়েছেন যার ফলে তিনি গায়ক সম্মানী পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। ঝুম বরাবর ঝুম অ্যালবামটি ১৫ মে প্রকাশ হওয়ার পরই বিষয়টি ডালেরের গোচরে আসে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/ ১৫৩৮ ঘ