মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- গ্রাসিম ইন্ড্রাস্ট্রিজ এর টেক্সটাইল বিভাগ গ্রাসিম স্যুটিংয়ের অ্যাম্বাসেডর হলেন অক্ষয় কুমার। নিউ দিল্লিতে এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে এর ঘোষণা দেন গ্রাসিমের টেক্সটাইল বিভাগের প্রেসিডেন্ট ও ইউনিট প্রধান এস কৃষ্ণমুর্তি। বলিউড জগতের অন্যতম স্টাইল আইকন অক্ষয় সাধারণত রিতু বেরির ডিজাইন করা পোশাক পরে থাকেন। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
কৃষ্ণমুর্তি বলেন, "অক্ষয় তার স্টাইল সেন্সের জন্য বিশেষভাবে পরিচিত, তার জনপ্রিয়তাও ব্যপক। গ্রাসিমের সাথে তার এই সম্পর্ক দীর্ঘদিন অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। এই ব্রান্ডের উন্নয়ন এবং বিশ্বব্যপী এর আবেদন তৈরিতে অক্ষয় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন আশা করি। টেলিভিশন, পত্রপত্রিকা ও অন্যান্য মাধ্যমে অক্ষয়ের সঙ্গে গ্রাসিমকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশব্যপী তার ভক্তদের জন্য অক্ষয়ের সাক্ষরসহ কিছু পোশাক বাজারজাত করার ইচ্ছেও আছে আমাদের।"
এ বছর অক্ষয়ের প্রথম ছবিটি ছিল বিপুল শাহের 'নমস্তে লন্ডন'। তার পরের ছবিটি সাজিদ খানের 'হেই বেবি' ও প্রিয়াদর্শনের 'ভুল ভুলাইয়া'।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/ ১৫৩৫ ঘ
bdnews24