শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে যে মেয়ে
অন্য যে কোন সাধারন ভারতীয় মেয়ে জান কোরবান করে দিতে প্রস্তুত শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে।
অথচ দ্বাদশ শ্রেনীতে পরা বানিজ্য বিভাগের ছাত্রী পার্ল ভার্মা অম্লান বদনে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন পরীক্ষার কথা বলে। যশ রাজ ফিল্মসের ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে শাহরুখের বিপরীতে তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
ক্রীড়ানুরাগী পার্লকে বলা হয়েছিল ছবিতে শারুখের যে টিম থাকবে সেখানে অভিনয় করার জন্য। মুম্বাইয়ের এক নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী পার্ল সাফ জানিয়ে দিয়েছেন, সামনে তার খুব গুরুত্বপূর্ন একটা পরীক্ষা আছে। তিনি এখন তাই পড়াশোনায় মনোনিবেশ করতে চান। পরে অভিনয়ের আরো সুযোগ মিলতে পারে। এখন পরীক্ষাটা ভাল করে দিতে চান তিনি।
‘চাক দে ইন্ডিয়া’ হকি নিয়ে বানানো একটি ছবি। ছবিতে শাহরুখ থাকবেন কোচের ভুমিকায়। ছবিটি পরিচালনা করছেন শিমিত আমিন।
