২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহান খানের সাথে ৬টি ছবির চুক্তি করলেন অনিল আম্বানি

ভারতের বিশিষ্ট ধনকুবের অনিল আম্বানি ফারহান আখতার-রিতেশ সিদবানির এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে ৬টি ছবির চুক্তি করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনিল ফারহান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 03:59 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

‘ডন’ এর সিকুয়েল ও ঋত্বিক রোশানকে নিয়ে বানানো একটি ছবি এই চুক্তির আওতায় থাকবে। খবর ভারতীয় এক বার্তা সংস্থার।

রিতেশ জানান, চুক্তির আগে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর নির্বাহীরা এক্সেল ও ছবির পরিচালকদের সঙ্গে একাধিক মিটিং করেন। ছবিগুলির মূল চরিত্রে কারা থাকবেন সেগুলি ঠিক হয়ে গেছে।

তিনি আরো জানান, জয়া আখতার, রীমা কাগতি ও ফারহান আখতারকে তিনটি ছবির পরিচালক হিসেবে ঠিক করা হয়েছে। বাকী তিনজনের নাম রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এখনই প্রকাশ করতে চান না। ২০০৯ সালের ডিসেম্বরের আগে ছবিগুলো মুক্তি দিতে চান রিতেশ।