মধ্যযুগের জাপানের পটভুমিতে ছবি তৈরী করছেন স্করসেস
নতুন ছবি তৈরির ব্যাপারে ঘোষণা দিয়েছেন ‘দ্যা ডিপার্টেড’ খ্যাত পরিচালক মার্টিন স্করসেস। এবারের ছবির কাহিনীর পটভুমি ১৭ শতকের জাপান। ধারণা করা হচ্ছে, ইরাক যুদ্ধের কাহিনীর সাথে এই কাহিনীর একটা মিল থাকবে। খবর এপির।
প্রশ্ন আসতে পারে-কোথায় ইরাক যুদ্ধ আর কোথায় জাপানের ১৭ শতক? এই প্রশ্নের উত্তরে কান চলচ্চিত্র উৎসবে এপিকে দেয়া এক সাক্ষাতকারে স্করসেস বলেন, “সত্যি বলতে শুসাকু ইন্দো এবং উইলিয়াম জন্সটোনের লেখা একটি উপন্যাস অবলম্বনে ছবির কাহিনী তৈরী করা হয়েছে। উপন্যাসের গল্পটি গড়ে উঠেছে পর্তুগিজ খ্রিস্টান ধর্মপ্রচারকদের নিয়ে। যারা মধ্যযুগে জাপান দখল করে খৃস্টধর্ম প্রচারের জন্য।এর সাথে মার্কিনিদের ইরাক দখলের অনেক মিল আছে।”
জাপানে আগামী গ্রীষ্মে এই ছবির কাজ আংশিক হলেও শুরু করবেন অস্কার বিজয়ী এই পরিচালক।
