এবার পরিচালনায় আমির খান
অমল গুপ্তকে বাদ দিয়ে এখন আমির খান নিজেই ‘তেরে জমিন পর’ ছবির পরিচালনার কাজে হাত দিতে যাচ্ছেন। প্রাথমিকভাবে অমল যে কাজ করেছেন তা আমিরের পসন্দ হয়নি। নিজের প্রডাকশন হাউজের ছবিটির পরিচালনার কাজে তাই নিজেই নেমে পরেছেন তিনি। এটাই আমির খানের প্রথম পরিচালনা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
কথা ছিল, ছবির চিত্রনাট্য লেখার পাশাপাশি অমল গুপ্ত ছবিটি পরিচালনাও করবেন। তবে কেন এখন আমির খান নিজেই পরিচালনা করছেন এ প্রশ্নের উত্তর পাওয়া গেল আমিরের প্রডাকশন হাউজের একজনের কাছ থেকে। তিনি বললেন, “ছবির প্রাথমিক কাজ (রাশ) দেখে আমির খান মোটেই খুশি হননি। তিনি মনে করেছেন অমল চিত্রনাট্য ভালো লিখলেও পরিচালনায় ভালো করবে না। পরে অমলের সিদ্ধান্তেই আমির খান ছবিটি পরিচালনা করতে রাজি হন। ”
সূত্রটি আরো জানায় “প্রথমদিকে আমির খান পরিচালনা করতে রাজি হননি। যদিও পরিচালনার ব্যাপারে আমির খানের অনেক আগ্রহ। তবে এইভাবে তিনি শুরু করতে চাননি। অমলের অনুরোধে শেষ পর্যন্ত আমির খান রাজি হয়েছেন। ”
আমির খানের রাজি হওয়ার আরেকটি কারণ হচ্ছে, তারা একটি শিশুকে দিয়ে ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করেছেন। এখন অন্য একজন পরিচালক দিয়ে কাজ শুরু করতে গেলে উনি নিশ্চয়ই শুরু থেকেই কাজ করবেন। ফলে দেখা যাবে অনেক সময় লাগছে, এই ফাঁকে শিশুটি বড় হয়ে গেছে। ফলে ছবির ধারাবাহিকতায় সমস্যা হবে।
