২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাফিয়া চক্রের নেতা হবেন ঐশ্বরিয়া

বলিউড সুন্দরী ঐশ্বরিয়া বচ্চন এবার দু®কৃতিকারীদের নেত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে সঙ্গে আছেন তার জামাই ও শ্বশুর। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:58 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

‘সরকার টু’ নামের এই ছবিতে ঐশ্বরিয়া আন্ডারওয়ার্ল্ডের এক মাফিয়া নেতার পূত্রবধূর চরিত্র রূপায়ন করবেন। ধীরে ধীরে তিনি নিজেই একজন সুচতুর অপরাধ সংগঠকে পরিণত হবেন।

ছবিটি ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘সরকার’ ছবির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে অপরাধীচক্রের নেতার চরিত্রে অমিতাভ বচ্চন ও তার ছেলে চরিত্রে অভিষেক বচ্চন অভিনয় করেছিলেন। এবার এর দ্বিতীয় পর্ব ‘সরকার টু’তে বাস্তবের মতোই অভিষেক বচ্চনের স্ত্রী’র ভুমিকায় অভিনয় করবেন অ্যাশ। বাস্তবের সঙ্গে পার্থক্য হচ্ছে, এখানে তারা সবাই অপরাধ জগতের বাসিন্দা।

ঐশ্বরিয়া ও অভিশেকের বিয়ের পর এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো এক পরিবারের তিন সুপারস্টারকে এক পর্দায় দেখা যাবে। পরিচালক রাম গোপাল ভার্মা অবশ্য ছবির কাজ কবে শুরু করবেন তা জানান নি। তবে ভারতীয় বিভিন্ন পত্রিকার খবরে এই বছরের শেষেই শুরু হবে ছবির শুটিং হবে বলে জানা গেছে।

রামগোপাল ভার্মা বলেন, “এই জাতীয় চরিত্রে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন ঐশ্বরিয়া। দর্শকরা তাকে কোমল চরিত্রে অভিনয় করতে দেখে অভ্যস্থ। বদমেজাজী চরিত্রে তাকে কেউ দেখেনি। এবার সেটা দেখা যাবে।”

ছবিতে ঐশ্বরিয়া কোন মেকআপ নেবেন না। এর কারণ সম্পর্কে রাম গোপাল ভার্মা বলেন, “তার সৌন্দর্য এমনিতেই আলো ছড়ায়। এর জন্য আলাদ কোন কিছুর দরকার পড়ে না।”