২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারে আসছেন গায়ক শেখর সুমন

অভিনেতা, উপস্থাপক, বিচারক -- অনেক গুনে গুনী শেখর সুমন এবার হাজির হচ্ছেন গায়ক হিসেবে। তার গায়ক হওয়ার এই বাসনা পুরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে টি সিরিজ। সুমনের অ্যালবাম বের করার দায়িত্ব নিয়েছে তারা। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:43 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সুমনের নতুন অ্যালবামটির নাম হবে ‘কুছ খাব অ্যায়সে’। অ্যালবামের সঙ্গীত করছেন আদেশ শ্রীবাস্তব আর গানগুলি লিখেছেন শ্যাম রাজ। অ্যালবামের মডেল হিসেবে থাকবেন ব্রাজিলিয়ান ও কিংফিশার মডেল ব্র“না।

মিউজিক ভিডিওর কোরিওগ্রাফির দায়িত্ব পালন করছেন রাজীব গোস্বামী, ভিডিওটি সম্পাদনা করেছেন বান্টি।

৩০ মে টি সিরিজ অ্যালবামটি প্রকাশ করবে বলে জানিয়েছে।