২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিনয় করতে চান করণ জোহর

ক্যামেরার সামনে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর। তারকা শিল্পী, জাঁকজমকপূর্ণ সেট আর বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণ করে যিনি খ্যাতি অর্জন করেছেন, তিনিই এবার অভিনয় করতে চাইছেন অন্যের পরিচালনায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শনিবার নয়া দিল্লিতে একটি আন্তর্জাতিক মানের কাপড়ের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে ৩৪ বছর বয়ষ্ক এই পরিচলক বলেন, “অভিনয় আমার সবসময়ই ভালো লাগতো। অভিনয় করার প্রস্তাবের অপেক্ষায় আছি আমি।”

তিনি আরো বলেন, “ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করে আর র‌্যাম্পে অংশ নিয়ে আমার আত্মবিশ্বাস জন্মেছে। তাই আমার ধারণা, ক্যামেরার সামনে ভালোই করবো। আমাকে যে নায়কের ভূমিকাতেই অভিনয় করাতে হবে তা নয়। ছবির কোন গুরুত্বপূর্ণ চরিত্র বা অতিথি শিল্পী হিসেবেই কাজ করতে আমি বেশি আগ্রহী।”

করণ জোহর আগে যে অভিনয় করেননি তা নয়। কিছু চলচ্চিত্রে তিনি অল্প বিস্তর অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি ঘোষণা দিয়ে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করলেন।

করণ জোহর অভিনীত অন্যতম ছবি হচ্ছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এতে তিনি নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন।