২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে বিয়ের দিনক্ষন ঠিক করেছেন সালমা হায়েক

ডেসপারেডো’,‘ফ্রিডা’ খ্যাত অভিনেত্রী সালমা হায়েক অন্তঃসত্ত্বা, এটি বেশ পুরোনো খবর। নতুন খবর হচ্ছে সালমা তার সন্তানের জনক ফ্রাঁসোয়া অঁরি পিনাল্ট এর সংগে গোপনে বিয়ের দিনক্ষন ঠিক করেছেন। এ বছরের শেষ নাগাদ শুভবিবাহ অনুষ্ঠিত হবে। মার্কিন সাময়ীকি লাইফ অ্যান্ড স্টাইল জানিয়েছে এখবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:26 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ডিসেম্বরে সন্তান জন্মদানের ঠিক পরেই বিয়ের সময় ঠিক করেছেন এই জুটি। তবে বিয়ের অনুষ্ঠান হবে অত্যন্ত গোপনীয়ভাবে।

একটি সূত্র জানায়, “ডিসেম্বরে ছুটির সময়ের কোন এক দিন বিয়েটা হবে।”

বিয়ের অনুষ্ঠানে  কেবল হায়েক-  অঁরি জুটির ঘনিষ্ঠজনেরাই আমন্ত্রিত হবেন। স্পেনিশ অভিনেত্রী পেনিলোপি ক্রুজ এবং ‘ডাবল জিওপার্ডি’ খ্যাত অ্যাশলে জাড কনের সহচরী হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।