২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আর না ও ফিরতে পারেন জর্জ মাইকেল

দিনকতক আগেই নিজ দেশ বৃটেন ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন পপ গায়ক জর্জ মাইকেল। সেখানে গানের অ্যালবাম প্রকাশ, টেলিভিশন অনুষ্ঠানসহ বিভিন্ন কাজে বছরখানেক থাকবেন বলে জানিয়েছেন তিনি আগেই। ফলে স্বাভাবিকভাবে ধরে নেয়া হয়েছিল ১ বছর পর আবার দেশের ছেলে দেশে ফিরে আসবেন। কিন্তু সবাইকে অবাক করে জর্জ সম্প্রতি জানিয়েছেন, তিনি আর বৃটেনে নাও ফিরতে পারেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বৃটেনের সাংবাদিকরা তার ব্যাক্তিগত জীবন নিয়ে বড় বেশি নাড়াচাড়া করে। তাদের উপর তিনি যারপর নাই বিরক্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আইটিভির সঙ্গে এক টক শোতে শনিবার মাইকেল বলেন,“জীবনে এই প্রথমবারের মতো ব্রিটেন ছাড়ার কথা ভাবছি।”

তার এজেন্ট জানায়, মাইকেলের লন্ডন এবং টেক্সাসের ডালাস দু জায়গাতেই বাড়ী রয়েছে।

এ মাসের প্রথমে লন্ডনে নেশাগ্রস্থ অবস্থ্ায় গাড়ী চালানোর অপরাধে পুলিশ তাকে আটক করে। ওই ঘটনায় নিজের অপরাধ স্বীকার করে ‘আমি লজ্জিত’ বলে দুঃখ প্রকাশ করেন মাইকেল।

জর্জ মাইকেল ইদানীং অতিমাত্রায় মাদক নির্ভরতা এবং বাজে আচরণের জন্য সমালোচিত হচ্ছিলেন। তার এ ধরনের আচরণের কারন হিসেবে তিনি ১৯৯৭ সালে তার মা লেসলির মৃত্যুকে দায়ী করেন। তিনি বলেন, “মা মারা যাবার পর থেকেই আমার ভিতরে এক ধরনের ধ্বংসাত্মক প্রবণতা কাজ করে । তবে এখন আমাকে ভাল হতে হবে।”