২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চার ন্যাপি বদলাতে গিয়ে যানজট বাঁধালেন ব্রিটনি

বাচ্চার ন্যাপি বদলাতে গিয়ে রাস্তায় মহা যানজটের সৃষ্টি করেছেন গায়িকা ব্রিটনি স্পেয়ার্স। এই কাণ্ড ঘটানোর জন্য তার গাড়ি চালনোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ঘটনাটি ঘটেছে ১৪ মে। মালিবু শহরের একটি রাস্তার পাশে ব্রিটনি তার মার্সিডিজটি রেখে বাচ্চার ন্যাপি বদলাচ্ছিলেন। গাড়ির কাঁচ কালচে হলেও হলেও বাইরে থেকে ব্রিটনির উপস্থিতি বোঝা যাচ্ছিল। রাস্তার লোকজন যখন বূঝতে পারলো গাড়ির ভিতর ব্রিটনি রয়েছেন, তখন আর উত্তাল জনতার ভীড় ঠেকানো যায়নি। গাড়িটি ঘিরে জনতার পাশাপাশি ভীড় করেন পাপারজ্জিরাও। এক ঝাঁক মানুষের ভীড়ের কারণে বেঁধে যায় যানজট। গাড়ির ভিতর অবশ্য ব্রিটনির বডিগার্ড ও তার এক আতিœয় ছিলেন। তারা জ্যাকেট দিয়ে ব্রিটনি ও তার বাচ্চাকে আড়াল করতে চেষ্টা করেন।

এই সপ্তাহের শেষে ব্রিটনি ফ্লোরিডায় এক সঙ্গীত সন্ধ্যায় গান করবেন। প্রাথমিক প্রস্তুতি দেখতে যাওয়ার সময়ই ঘটে এই বিপত্তী।

সঙ্গীত সন্ধ্যাটি ছাড়াও আগামী রবিবার ব্রিটনি মিয়ামি বিচের একটি প্রাসাদেও গান করবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই প্রাসাদে ব্রিটনি তার প্রাক্তন স্বামী কেভিন ফেডারলাইনকে নিয়ে বহু মধুর রাত কাটিয়েছেন।