‘চুমু খাওয়ার’ মামলা থেকে মুক্ত শিল্পা ও রিচার্ড
অবশেষে মামলা থেকে অব্যহতি পেলেন শিল্পা শেঠি ও রিচার্ড গিয়ার। এপ্রিল মাসে একটি সেবামূলক অনুষ্ঠানে সবার সামনে শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার জন্য রিচার্ড ও শিল্পার বিরুদ্ধে মামলা হয়েছিলো। ভারতের সর্বোচ্চ আদালত এই দুজনকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে রায় দিয়েছে। ভারতের কয়েকটি গনমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
নয়া দিল্লিতে এইচআইভি/এইডস নিয়ে একটি সচেতনামূলক অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে শিল্পাকে জড়িয়ে ধরে বেশ কয়েকটি চুমু খান হলিউডের অভিনেতা রিচার্ড গিয়ার। পাশ্চাত্যে এই ধরণের ব্যাবহার স্বাভাবিক হলেও এই অঞ্চলে তা গ্রহণযোগ্য নয়। তাই উপস্থিত দর্শকরা এতে ক্ষেপে গিয়ে তাদের বিরুদ্ধে শাস্তির আবেদন জানায়। এর প্রেক্ষিতেই স্থানীয় আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে।
২৬ এপ্রিল শিল্পা শেঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ মে সকালে রাজস্থানের আদলতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছিলো। এই মামলার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে শিল্পা একটি মামলা রুজু করেন। ১৪ মে’র শুনানিতে শিল্পা মামলাটি তার শহর মুম্বাইয়ের আদালতে স্থানান্তরের আবেদন জানান।
উচ্চ আদালত ১৫ মে শিল্পা শেঠি ও রিচার্ড গিয়ারের বিরুদ্ধে মামলা ও পুলিশি হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে।
শিল্পার আইনজীবি আনান্দ গ্রোভার বলেন, “পুুলিশ যাতে শিল্পাকে দেশের বাইরে যেতে বাঁধা না দেয় সে ব্যাপারে আদালতে একটি পৃথক আবেদন করা হয়েছে।” তিনি আরো বলেন, “এটি একটি উদ্ভট মামলা, সত্যি বলতে তার বিরুদ্ধে তেমন কোন জোরালো অভিযোগই ছিলো না। তার ক্ষতি করার জন্যই এই মামলা করা হয়েছিলো।”
