২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে প্রভাব বিস্তারি ভিজ্যুয়াল ইফেক্টসমৃদ্ধ ছবি ‘স্টার ওয়ারস’

সর্বকালের সেরা প্রভাবশালী ভিজ্যুয়াল ইফেক্টের ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘স্টার ওয়ারস’। ভিজ্যুয়াল ইফেক্ট সোসাইটির (ভিইএস) এক জরিপে পাওয়া গেছে এ তথ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

প্রায় দেড় হাজার সদস্যের ভোটে ওই মহাকাব্যিক কল্পবিজ্ঞান চলচ্চিত্রটি এই মর্যাদা অর্জন করে।

গত শতকের সত্তরের দশকের শেষ দিকে মুক্তিপ্রাপ্ত এই ছবির লেখক, প্রযোজক ও পরিচালক ছিলেন জর্জ লুকাস। এর আগে ২০০৪ সালে ভিইএস জর্জ লুকাসকে আজীবন সম্মাননা প্রদান করে।

ভিইএসের বিশ্বব্যাপী পরিচালিত এই জরিপের ফলাফল এ বছরের ভিজুয়াল ইফেক্টস উৎসবের অন্যতম আলোচিত বিষয় হবে। লস এঞ্জেলসে ৭ জুন থেকে ১০ জুন এই উৎসব অনুষ্ঠিত হবে।

ভিইএসের জরিপে স্টার ওয়ারস ছাড়াও সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ব্লেড রানার, ২০০১ : এ স্পেস অডিসি, দি ম্যাট্রিক্স ও জুরাসিক পার্ক।

ভিইএসের নির্বাহী পরিচালক এরিক রথ বলেন, এই তালিকার সবগুলি ছবিই প্রযুক্তিগত দিক দিয়ে একেকটি মাইলফলক।