চুমুর সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে শিল্পা
প্রকাশ্যে হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার শিল্পার গন্ডদেশে দেয়া চুমু দেয়ার প্রেক্ষিতে শিল্পার বিরুদ্ধে বিভিন্ন থানায় আনীত মামলার স্থগিতাদেশ প্রার্থনা করে আজ ১৪ মে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বলিউড অভিনেত্রী।
প্রধান বিচারপতি বালকৃষ্ণানের নেতৃত্বে একটি বেঞ্চ আগামীকাল ১৫ মে এর শুনানীর দিন ধার্য করেছে। খবর পিটিআইয়ের।
শিল্পা যোধপুর, ঘাজিয়াবাদ, ও মুনাওয়ারের থানায় আনীত এই অপরাধ মামলা খারিজ করার চেষ্টা করছেন।
এইডস সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠানে গত মাসে দিল্লিতে রিচার্ড গিয়ার শিল্পার গন্ডদেশে চুমু খান। এর প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে ব্যপক বিক্ষোভ হয়।
