২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবছর পর আরমান খানের নিজের অ্যালবাম

অনেক দিন ধরে সুর ও সঙ্গীত নিয়ে কাজ করলেও এই প্রথম নিজের একক অ্যালবাম বের করতে যাচ্ছেন সুরকার আরমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এর আগে বিখ্যাত সুরকার আলম খানের এই কৃতী সন্তান বিভিন্ন অ্যালবামে শুধু সঙ্গীত করেছেন।

অ্যালবাম প্রসঙ্গে আরমান খান বলেন,“অ্যালবামের গানগুলো বিষয় ভিত্তিক। এতে ‘আমি তুমি’ জাতীয় গান থাকছে না।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “ যেমন, আয়না নিয়ে একটা গান আছে। কথাগুলো হচ্ছে ‘আয়না ধরছে বায়না’, এই গানে আয়না’র কথাই বলা হয়েছে। এখানে আয়না মানে কোন মেয়ে বা মানুষ না। অ্যালবামে সবগুলো গানই এরকম হবে।”

দু’বছর আগে ঘোষণা দিয়েই সঙ্গীতাঙ্গন থেকে ক্ষণিকের অবসর নিয়েছিলেন আরমান খান। তবে এই দুবছর তিনি সঙ্গীত নিয়ে কাজ বন্ধ রাখেন নি। এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটি নাটকের আবহ সঙ্গীত করেছেন।

আরমান খানের সুর ও সঙ্গীতে উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে বেশির ভাগই প্রমিথিউসের। এর মধ্যে আছে ‘দন্ত ন না মূর্ধন্য ণ’ ‘চাঁদের বাড়ি’, ‘তালাচাবি’, ‘টেলিফোন’। এছাড়া হাসানের ‘তিন সত্যি’, ‘লাল বন্ধু নীল বন্ধু’ এবং আইয়ুব বাচ্চু ও জেমসের ‘দোস্ত দুশমন’ উল্লেখযোগ্য।