২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি ছবির জন্য সুর রচনা করছেন আনু মালিক

পাকিস্তানি ছবির গানে সুরারোপের আমন্ত্রণ পেয়ে আনন্দে উদ্বেল বলিউডের সুরকার আনু মালিক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:09 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তার কাছে ‘তেরে লিয়ে’ নামের ওই ছবির জন্য গীত রচনার প্রস্তাব নিয়ে আসেন বিশিষ্ট গীতিকার গুলজার। ছবির চিত্রনাট্য লিখেছেন জাভেদ সিদ্দিকী আর গান রচনা করেছেন গুলজার নিজেই।

পাকিস্তানি কোন ছবির গান নিয়ে এবারই প্রথম কাজ করছেন আনু। প্রথম গানটা এর মধ্যেই রেকর্ড করা হয়ে গেছে। সোনু নিগাম ও অলকা ইয়াগনিক কণ্ঠ দিয়েছেন তাতে। গানটি শুনে প্রসংশা করেছেন গুলজার।

ছবির ৭টি গানেই সুরারোপ করবেন আনু।

আনু মালিক এর আগে জেপি দত্তের ‘উমরাও জান’ ছবিতে সুর করেছেন। ওই ছবিতে অভিনয় করেন অভিষেক ও ঐশ্বরিয়া।